• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিপুল জনসমর্থন নিয়ে চরম্বা ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির লোহাগাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বরণ করলেন ইউএনও চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের মেন ক্যানেল ঝুঁকিতে, ২৫০০ পরিবারের ফসল নিয়ে শঙ্কা প্রতিষ্ঠার ৩১বছরেও হয়নি সোগুনা উচ্চ বিদ্যালয়ের ভবন, জরাজীর্ণ মাটির ঘরেই চলছে পাঠদান বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর নির্বাচিত শিক্ষার্থীদের ক্রেস্ট, সম্মানী ও সনদ প্রদান মায়ার টানে বারবার ফিরে আসি জনতার মাঝে- জননেতা এমএ কাহার জগন্নাথপুরে দরপত্র/টেন্ডার বিজ্ঞপ্তির আহবান জগন্নাথপুরে চাঁদাবাজি মামলার ৪ আসামী জেল হাজতে নিয়ামতপুরে ফোস্টার শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ লালমনিরহাটে দূর্গা পূজা পালন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

Reporter Name / ৩১ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে
উপজেলার পাঁড়ইল ইউনিয়নের মাধইল মহাপাড়া গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মাধইল গ্রামের বাবুরামের ছেলে রুবেন (৪০)। অপরজন হলেন একই গ্রামের মৃত খোয়াজ আলীর ছেলে মোঃ সোহরাব হোসেন (৫০)।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার মো. তারিকুল ইসলামমের নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম
উপজেলার উপজেলার পাঁড়ইল ইউনিয়নের মাধইল মহাপাড়া গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে দুই জনকে গ্রেপ্তার করা হয়। এসময় ৩০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাই মদ তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন,
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd