• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বর্ণশিল্পী ধনঞ্জয় রায়ের শুভ জন্মদিনে খুলনা আর্ট একাডেমির আন্তরিক শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী – প্রাচুর্য-পার্থিব দুই ভাইয়ের সাফল্যে আনন্দিত কবিতাঃ স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা খুলনায় বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির উদ্যোগে পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতা নজরুল বর্ষে খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী যাহরুন তাসনিমের সাফল্য শুধু ভালো ফল করলেই হবে না, আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে- মো এনামুল হক ​খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গোলাম মোস্তফা তুহিনকে প্রাণঢালা শুভেচ্ছা নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারি গ্রেপ্তার রাণীশংকৈলে ১০০ পিস ইয়াবাসহ শাহিন আলম গ্রেপ্তার

নীলফামারীতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

Reporter Name / ২৪২ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নীলফামারীতে র‌্যালি, আলোচনা সভা এবং স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করেছে জেলা বিএনপি।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ও নীলফামারী-০২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এএইচএম সাইফুল্লাহ রুবেল।
বক্তারা ঐতিহাসিক দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলীয় ভূমিকা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা উপস্থাপন করেন।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা বিএনপি কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নীলফামারী জেলা শাখার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
সকালেই ফিতা কেটে স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক।
ক্যাম্পে সাধারণ মানুষের জন্য হেলথ চেকআপ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিচালনা করা হয়। এতে বিভিন্ন বয়সের শতাধিক মানুষ অংশ নেন।

দিবসটি ঘিরে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে পুরো কার্যালয় চত্বর ছিল উৎসবমুখর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd