• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নজরুল বর্ষ সম্মাননা পেলেন লায়ন ড. মোঃ হারুন অর রশিদ শুভ জন্মদিন আল মুক্তাদির আফ্রিদ: সাংবাদিক আক্তারের একমাত্র সন্তানের ৩য় জন্মদিন আজ অবৈধ ইটভাটা বন্ধ ও ব্লক ইট নির্মাণে নীলফামারীতে সভা সিলেটের বিশ্বনাথের ড. মুজিবুর রহমান নিয়োগ পেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনএসডিএ’র সদস্য পদে ৫ নং ভান্ডারকোট ইউনিয়নে যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ রাণীশংকৈলে জামায়াত নেতা ও শিক্ষক রজব আলীর মৃত্যু, শোকের ছায়া নালিতাবাড়ীতে ১,৫০০ চারা বিতরণ, নগদ সহায়তা পেলেন ১৫ দুস্থ বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকে গণসংবর্ধনা ও আনন্দ মিছিল নিয়ামতপুরের শিবপুরে অযত্নে পাঁচ বছর ধরে পড়ে আছে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত

নেত্রকোণায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: ৪ মাদকসেবীকে কারাদণ্ড, জব্দ সাড়ে সাত বস্তা পলিথিন

Reporter Name / ৪২ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

​পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:

জনস্বার্থ রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও পরিবেশদূষণ প্রতিরোধে নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে ৪ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া একটি দোকান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দসহ জরিমানা করা হয়েছে।
​দুর্গাপুরে মাদকবিরোধী অভিযান
দুর্গাপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় গতকাল দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত একটি মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে দুর্গাপুর পৌরসভার আবাসন এলাকা থেকে ৩ জন এবং দুবরাজপুর এলাকা থেকে ১ জনকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও সেবনের উপকরণসহ আটক করা হয়।
​পরবর্তীতে আটক ব্যক্তিদের দোষ স্বীকারোক্তি এবং অপরাধের মাত্রা বিবেচনায় ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়। এদের মধ্যে ১ জনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড, ২ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড এবং অপর ১ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
​অভিযান পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
​নেত্রকোণা পৌরসভায় পলিথিনবিরোধী অভিযান
নেত্রকোণা পৌরসভার মেছুয়া বাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে পৃথক একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ‘পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’-এর ধারা ৬(ক) অনুযায়ী “মা কালী ভাণ্ডার” নামক একটি দোকান থেকে আনুমানিক ৭.৫ (সাড়ে সাত) বস্তা নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং দোকান কর্তৃপক্ষকে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
​অভিযান চলাকালে বাজারের অন্যান্য দোকানে পরিবেশ সুরক্ষা ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে সতর্কতামূলক লিফলেট বিতরণ করা হয়। এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঋত্বিক চৌধুরী।
​জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও পরিবেশবিধ্বংসী নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে। একই সাথে সর্বসাধারণকে মাদক থেকে দূরে থাকার এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রি থেকে বিরত থেকে আইন মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd