• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জুলাই দিব না: খান রায়হানের সাহসী বক্তব্যে জামায়াত আমীরের সমর্থন ​চেক ডিজঅনার মামলায় বটিয়াঘাটা স্কুল শিক্ষিকার কারাদণ্ড ও অর্থদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা জারি নেত্রকোণায় “ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ডোমারে স্লুইসগেট ধস, নদীগর্ভে বসতভিটার অংশ: দুশ্চিন্তায় শতাধিক কৃষক পরিবার সিংগাইরে প্রাইভেটকারের চাপায় বৃদ্ধা নিহত সিলেটের বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে অর্থ বিতরণ নীলফামারীতে আইবিডব্লিউএফ-এর ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত কৃষক হত্যা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম গ্রেপ্তার সিংড়ায় চার বছরের ব্যবধানে বজ্রপাতে প্রাণ গেল একই পরিবারের ২ ছেলের জগন্নাথপুরে বিয়ের ৩ মাসের মাথায় লন্ডন প্রবাসীর নববধুর আত্মহত্যা

নেত্রকোণায় “ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

হারাধর সূত্রধর, পূর্বধলা ​(নেত্রকোণা) প্রতিনিধি:

ইউনিয়ন ভূমি সহকারী/উপ-সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী, পেশকার, সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত “ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
​অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোছাম্মৎ মরিয়ম-মুন-মুঞ্জরী। তাঁর উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে। তিনি তাঁর বক্তব্যে ভূমি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “ন্যায়, সততা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা প্রদানই একটি আধুনিক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার মূল ভিত্তি।” তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে মাঠপর্যায়ে কার্যকরভাবে কাজে লাগিয়ে সেবার মান উন্নত করা এবং কর্মক্ষেত্রে মানবিকতা, ন্যায়পরায়ণতা ও পেশাগত সততা বজায় রেখে জনগণকে আন্তরিক সেবা প্রদানের আহ্বান জানান।
​অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জনাব জন কেনেডি জাম্বিল প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে মাঠপর্যায়ে কার্যকরভাবে কাজে লাগিয়ে স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
​অন্যতম অতিথি বক্তা নেত্রকোণার পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম প্রশিক্ষণার্থীদের শিষ্টাচার, সততা ও পেশাগত নৈতিকতা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
​সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব সুখময় সরকার।
​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভূমি প্রশাসনে দক্ষ, সেবামুখী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
​অনুষ্ঠান শেষে কোর্স সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd