• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে মোবাইল কোর্টের অভিযানে, দালাল আটক, ৩১৩ কেজি পলিথিন জব্দ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ঢেলে সাজানো হবে- ত্রাণমন্ত্রী দুলু রংপুরে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালীকরণে “জননী” প্রকল্পের উদ্যোগ কুড়িগ্রামে পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত খুলনাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়তে নগরবাসীর সহযোগিতা চাইলেন কেসিসি প্রশাসক খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় মিঠু গ্রেপ্তার প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতির ছোট মেয়ে নওশিন এর জন্মদিন আজ খুলনায় ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কাল থেকে রাজধানীতে চলবে নারীদের ‘পিংক বাস’ শেরপুরে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৬৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

নেত্রকোণায় মোবাইল কোর্টের অভিযানে জাল পুড়িয়ে ধ্বংস ও কারাদণ্ড

Reporter Name / ২৫ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

হারাধন সূত্রধর, ​পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণা জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংসসহ মাদক সেবনের দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
​গত ১৬ আগস্ট (রবিবার) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে দিন ও রাতে পৃথক পৃথক এই অভিযানগুলো পরিচালিত হয়।
​জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নেত্রকোণা সদর উপজেলার রাজুর বাজারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল ইমরানের নেতৃত্বে দুপুর আড়াইটার দিকে একটি অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নদী ও জলাশয়ের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর ৩৭টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩০ হাজার টাকা। পরে জব্দকৃত জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় আইন লঙ্ঘনের দায়ে একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
​অন্যদিকে, দুর্গাপুর উপজেলার মেনকিফান্দা বাজারে গতরাত সাড় এগারোটায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সেবনরত অবস্থায় ৩ জনকে আটক করা হয়। পরবর্তীতে আসামিরা নিজেদের দোষ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
​এছাড়া আজ বিকেল ৫টায় দুর্গাপুর পৌরসভা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অপর এক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় সুয়েল (২২) নামে এক যুবককে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় তাকেও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে মোবাইল কোর্ট।
​জেলা প্রশাসন, নেত্রকোণার পক্ষ থেকে জানানো হয়—মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ এবং জনস্বার্থে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা ও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd