• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
“বীর রেমিট্যান্স যোদ্ধা” আলহাজ্ব মুর্শেদুল ইসলামকে সংবর্ধনা দিল সোনালী লাইফ সফল তরুণ উদ্যোক্তা হিসেবে মোহাম্মদ তারেককে সংবর্ধনা দিল সোনালী লাইফ নেত্রকোনায় মাদক ও ইভটিজিংবিরোধী সেমিনার, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান ধামইরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অতীতের স্থবিরতা পেরিয়ে জাবরহাটে দৃশ্যমান উন্নয়ন: সফল চেয়ারম্যান জিয়ার বিকল্প দেখছেন না জনগণ খিলগাঁও থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডিবির হাতে আটক, ৩ দিনের রিমান্ডে দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত নীলফামারীতে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার

পূর্বধলা সরকারি কলেজে ৮ বছর পর পূর্ণাঙ্গ অধ্যক্ষ, দায়িত্ব নিলেন আকবর আলী

Reporter Name / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

জাতীয়করণের আট বছর পর পূর্ণাঙ্গ অধ্যক্ষ পেল নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজ। ২২তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ আকবর আলী কলেজটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
গত বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে তিনি পূর্বধলা সরকারি কলেজে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে গত ২৮ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কার্যালয়ে যোগদান করেন তিনি। কলেজে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকেও তাঁকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
পরে অধ্যক্ষের কার্যালয়ে শিক্ষক, সাংবাদিক ও ছাত্রনেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন নবনিযুক্ত অধ্যক্ষ। এরপর শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
গত ২৭ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক মোহাম্মদ আকবর আলীকে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়। এর আগে তিনি নেত্রকোনা সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
অধ্যাপক মোহাম্মদ আকবর আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়।
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত পূর্বধলা ডিগ্রি কলেজ ২০১৮ সালের ৮ আগস্ট জাতীয়করণ করা হয়। এরপর থেকে কলেজটির উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ সময় পূর্ণাঙ্গ অধ্যক্ষ না থাকায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাধ্যমেই কলেজটির প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
এর আগে ২০২৫ সালের ১৫ এপ্রিল আনন্দমোহন সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. বাহারুল ইসলামকে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছিল। তিনি সেদিন শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা পেলেও দায়িত্ব গ্রহণ না করেই ফিরে যান।
নতুন অধ্যক্ষের যোগদান অনুষ্ঠানে দীর্ঘদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করা উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতন উপস্থিত ছিলেন না। তাঁর অনুপস্থিতি নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনদের মধ্যে আলোচনা হয়।
দীর্ঘ অপেক্ষার পর পূর্ণাঙ্গ অধ্যক্ষ হিসেবে অধ্যাপক মোহাম্মদ আকবর আলীর যোগদানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তাঁর নেতৃত্বে একাডেমিক কার্যক্রম আরও গতিশীল, প্রশাসনিক কার্যক্রম সুসংগঠিত এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আকবর আলী বলেন, কলেজের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে তিনি কাজ করতে চান। এ জন্য শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd