• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ৬০ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ১৬৪ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে (SRB)র যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩ কলমাকান্দায় স্কুলব্যাগে ভারতীয় মদ, দুই যুবক আটক ৩২ বোতল মদ উদ্ধার, বাজারমূল্য ৭২ হাজার টাকা নেত্রকোণার দুর্গাপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ কবিতাঃ প্রেম হতো জগন্নাথপুরে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ বহরা ইউনিয়নবাসীর পাশে থাকার অঙ্গীকার নিয়ে দেশে ফিরলেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শাহ্ মো: নূরুল হক সিংগাইরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি শাকিল গ্রেপ্তার সুনামগঞ্জের শাল্লায় এক পরিবারে তিন প্রতিবন্ধীকে নিয়ে চরম কষ্টে জীবনযাপন করছেন পিতামাতা

নেত্রকোণার দুর্গাপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

মোঃ আকরাম হোসেন রতন, নেত্রকোণা জেলা প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত অপর এক যুবক পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৩৭ বছর বয়সী ওই নারী পেশায় একজন পোশাককর্মী। পূজার ছুটিতে তিনি বাড়িতে আসেন। গত বুধবার দিবাগত রাতে পূজার আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন তিনি। এ সময় তিন যুবক তাঁর বাড়ির দরজায় কড়া নাড়েন। দরজা খোলার পর তাঁকে টেনেহিঁচড়ে পাশের রান্নাঘরে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।
একপর্যায়ে ওই নারী চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় অভিযুক্তরা পালিয়ে যান।
গ্রেপ্তার দুজন হলেন দুর্গাপুর পৌরসভার মধ্যবাজার এলাকার বাবুল মিয়ার ছেলে হাসিবুল হাসান (২৫) ও জালাল উদ্দিনের ছেলে হাফিজুল ইসলাম রাব্বি (২৬)। এ ঘটনায় অভিযুক্ত অপর যুবক মৃত সিদ্দিকের ছেলে আশিক মিয়া (২৬) পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, ঘটনার পর স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছিল। পরে খবর পেয়ে পুলিশ দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। এরপর ভুক্তভোগী নারী থানায় গিয়ে মামলা করেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুই আসামিকে গত বৃহস্পতিবার আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পলাতক আশিক মিয়াকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd