• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চুনতীর ৫৬তম মাহফিলে সীরাতুন্নবী (সা.)-এর ৮ম দিবসে আলোচকরা বলেন- দ্বীনের দাওয়াত ও আদর্শ শাসনব্যবস্থায় খোলাফায়ে রাশেদার অনুসরণ জরুরি ডিমলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সি ইউ সি’র উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত ​বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জগন্নাথপুরে স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদ পুনরায় চালু দেন-দরবারে কাজ হয়নি, রাণীশংকৈলে জনতার চোখে ধরা পড়ল ১০২ বস্তা সরকারি চালসহ গাড়ি বিএনপি নেতার হেফাজতে ১৪৫ ইয়াবা, স্ত্রীর ব্যাগে ১০ লাখ টাকা: রাণীশংকৈলের দম্পতি হরিপুরে গ্রেফতার নিয়ামতপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে ক্যান্টিন বয় গ্রেফতার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সি ইউ সি’র উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

খুলনা প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিশুদের মাঝে ইসলামী চেতনা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সি ইউ সি)-এর উদ্যোগে দিনব্যাপী ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার সকাল ৯টা থেকে খুলনার ৬১, সাউথ সেন্ট্রাল রোড, নার্গিস মেমোরিয়াল হসপিটাল সংলগ্ন সি ইউ সি স্কুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সি ইউ সি স্কুলসহ খুলনা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৪০ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রুপে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় কুরআন তিলাওয়াত, হামদ-নাত, ইসলামী সংগীত, আজান ও রচনাসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী পর্ব
প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে সংগঠনের সভাপতি জনাব মোঃ শাহিন হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সদর থানা বিএনপির সম্মানিত সভাপতি কে এম হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ কে আজাদ ও জনাব মঞ্জু।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না; তাদের নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা ও শৃঙ্খলার শিক্ষায় গড়ে তুলতে হবে। এ ধরনের আয়োজন শিশুদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের ইসলামী ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতায় শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে। বিভিন্ন গ্রুপে শিক্ষার্থীরা নিজেদের মেধা, জ্ঞান ও প্রতিভার সুন্দর উপস্থাপন করে।

পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠান

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় দ্বিতীয় পর্বের পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠান।
এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি ইউ সি’র সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ শিকদার রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, খুলনা আলিয়া মাদ্রাসার সাবেক হেড মুহাদ্দিস হযরত মাওলানা মোঃ মুশফিকুর রহমান, খুলনা ফুড ব্যাংক ও ব্লাড ব্যাংকের সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব সালেহউদ্দিন সবুজ, সাধন সম্পাদক জনাব কমলেশ চন্দ্র বাছার এবং ২৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম ও খতিবগণ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও মানবিক শিক্ষার আলোকে শিশুদের নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সি ইউ সি’র শিক্ষা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

খুলনা ফুড ব্যাংক ও ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক সালেহউদ্দিন সবুজ বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও কল্যাণে সি ইউ সি দীর্ঘদিন ধরে যে কার্যক্রম পরিচালনা করে আসছে, তা প্রশংসনীয়। খুলনায় নিয়মিতভাবে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা সংগঠনগুলোর মধ্যে সি ইউ সি অন্যতম বলেও তিনি উল্লেখ করেন।

পুরস্কার বিতরণ
আলোচনা অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশুকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অতিথিরা শিশুদের মেধা ও প্রতিভার প্রশংসা করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সি ইউ সি স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ মুজাহিদ হোসেন মিরাজের সার্বিক তত্ত্বাবধানে এবং জনাব হাওয়া রিয়া এর উপস্থাপনায় সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।

এ সময় সি ইউ সি স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, সংগঠনের সদস্যবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। তাঁদের সম্মিলিত সহযোগিতায় দিনব্যাপী এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

সি ইউ সি কর্তৃপক্ষ জানায়, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, নৈতিক ও সাংস্কৃতিক বিকাশের পাশাপাশি তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনটি নিয়মিতভাবে শিক্ষা, খাদ্য, বস্ত্র, ক্রীড়া, সাংস্কৃতিক ও বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিশুদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd