• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য পাঁচবিবিতে নিষিদ্ধ সংগঠনের ২ কর্মী আটক পাঁচবিবি আদিবাসী পল্লীতে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রূপসায় নির্মাণাধীন ইটের দেয়াল ধসে প্রাণ গেল খলিলুর রহমানের মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি শেরপুরে জেলা প্রশাসকের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন, ৫০ পরিবার পেল খাদ্যসামগ্রী ও কম্বল জামালপুরে টিআরসি নিয়োগের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত টেকসই ব্যবসায়িক শিক্ষায় কানাডায় দ্বিতীয় স্থানে ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের অ্যাসপার স্কুল নেত্রকোণায় এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ফলোআপ সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সিলিন্ডার গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

পাঁচবিবি আদিবাসী পল্লীতে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name / ৭ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

“ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল” এই প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সুলতানপুর আদিবাসী পল্লীতে দিনব্যাপী মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের-২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে সুলতানপুর নিউ স্পোর্ট ক্লাবের উদ্যোগে সুলতানপুর বটগাছতলা মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বালিঘাটা ইউনিয়ন বিএনপি’র সম্পাদক মোঃ মামুন সরকার রাশেদুল। আদিবাসী সম্প্রদায়ের জনগোষ্ঠীর মাঝে মাদক নির্মূলে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফুটবল টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর যুবদল নেতা ও ৯’নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শফিকুল ইসলাম।

এসময় উপস্থিত থাকবেন অন্যতম যুবদল নেতা মোঃ মিজানুর রহমান, মোঃ রুহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এস এম নাহিদ হাসান, পাঁচবিবি ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল মমিন, বালিঘাটা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ নিয়াজ আহমেদ ও সুলতানাপুর নিউ স্পোর্ট ক্লাবের সভাপতি রুনি পাহান সহ আদিবাসী সম্প্রদায়ের ছোট বড় নারী পুরুষ।

যুবদল নেতা শফিকুল বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলায় সম্পৃক্ত করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে বিভিন্ন এলাকার ৮’টি আদিবাসী ফুটবল দল অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে ঘিরে আদিবাসী পল্লীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd