• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
যশোরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার তাগিদ পাঁচবিবি থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার বর্ণশিল্পী ধনঞ্জয় রায়ের শুভ জন্মদিনে খুলনা আর্ট একাডেমির আন্তরিক শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী – প্রাচুর্য-পার্থিব দুই ভাইয়ের সাফল্যে আনন্দিত কবিতাঃ স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা খুলনায় বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির উদ্যোগে পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতা নজরুল বর্ষে খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী যাহরুন তাসনিমের সাফল্য শুধু ভালো ফল করলেই হবে না, আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে- মো এনামুল হক ​খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গোলাম মোস্তফা তুহিনকে প্রাণঢালা শুভেচ্ছা

পাঁচবিবি থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার

Reporter Name / ৯ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি থানার ওসির নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল করতে সক্ষম হলেও একাধিক মাদক মামলার তালিকাভুক্ত আসামি বিটুল সুকৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় উপজেলার উত্তর গোপালপুর মাদক ব্যবসায়ী বিটুলের বাড়িতে অভিযান চালিয়ে তার হেফাজত থাকা ১৬০ বোতল অবৈধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

থানার রেকর্ড অনুযায়ী, বিটুলের বিরুদ্ধে পাঁচবিবি থানায় ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মোট ১৩’টির অধিক মামলা হয়েছে। এরমধ্যে কয়েকটি মামলায় চার্জশিটভুক্ত এবং কয়েকটি মামলা আদালতে বিচারাধীন আছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ তামবিরুল ইসলাম বলেন, বিটুল এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। রবিবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ফেন্সিডিল উদ্ধার করা হলেও সে কৌশলে পালিয়ে যায়। পরে তার বিরুদ্ধে পলাতক মাদক মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd