• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নীলফামারী জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত মানিকগঞ্জ আদালতে দাখিলকৃত সাজানো প্রত্যয়নপত্রের বিরুদ্ধে সিংগাইরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন বিশ্বনাথে সরকারী আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ ২০২৫ সালে সাবেক এমপির নামে নাম ফলক স্থাপন চুরির ঘটনার মূল রহস্য উন্মোচন: আজমল হোসেন লিটনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ উল্লাপাড়া মডেল থানায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন নওগাঁয় মানাপের নাট্য প্রদর্শনী সিলেটের বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে চাল বিতরণ হ্যাক্সাস এডুকেশন সিলেটের বিশ্বনাথ ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান

পাঁচবিবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মোঃ আজাদ আলী, পাঁচবিবি, জয়পুরহাট:

র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে আড়ম্বরপূর্ণ ভাবে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
“আদিবাসী ধাত্রীদের সম্মাননাঃ জীবন ও কল্যানের সুরক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ উপলক্ষে ৯ আগস্ট রবিবার বেলা ১১ টায় বর্ন্যাঢ্য র‍্যালী শেষে উপজেলা সম্প্রসারিত ভবনের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পামডোর নির্বাহী কর্মকর্তা হৈমন্তী সরকার। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন আইএফইএসের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রুমানা আমিন অর্চি, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রুখসানা আফরোজ সিনিয়র, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান ও পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি মোঃ আজাদ আলী।
বক্তাগণ আদিবাসী জীবনে ধাত্রীদের গুরুত্ব ও তাদের ভূমি অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও সাংস্কৃতিক অধিকার বিষয়ের উপর বক্তব্য রাখেন। তারা বলেন, আদিবাসী ধাত্রীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। পরে আদিবাসীদের পরিবেশনায় ঐতিহ্যবাহী আদিবাসী নৃত্য ও গান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd