• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবি’র ভারতীয় কসমেটিকস ও গরু আটক মিরসরাই পীর সৈয়দ আবুল ওলা (রহ.)-এর জীবন ও কর্ম আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন ডিমলার জলাশয়জুড়ে কচুরিপানার ফুল, প্রকৃতিতে নান্দনিক সৌন্দর্য পাঁচবিবিতে ক্রীড়া সংগঠক হাকিম মন্ডলকে সোনালী অতীত ক্লাবের সংবর্ধনা ডুমুরিয়ায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ, মূলহোতার ৩ মাসের কারাদণ্ড নেত্রকোণায় ‘নারীনেত্র কারুপণ্য’ পরিদর্শনে জেলা প্রশাসক, ৫ হাজার নারীকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করেছেন লিপি নেত্রকোণায় জেলা প্রশাসকের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে একযোগে পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন ৩ হাজার ২৫ জন

পাঁচবিবিতে ক্রীড়া সংগঠক হাকিম মন্ডলকে সোনালী অতীত ক্লাবের সংবর্ধনা

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবির একমাত্র সাবেক ফুটবলারদের ক্রীড়া সংগঠন সোনালী অতীত ফুটবল ক্লাবের পক্ষ থেকে পাঁচবিবির বিশিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নের অগ্রপথিক আলহাজ মো. আব্দুল হাকিম মন্ডলকে ক্রেস্ট ও ফুল দিয়ে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানানো হয়।

গতকাল শনিবার দুপুরে পাঁচবিবি খাদ্য গুদাম সংলগ্ন তার অটো রাইস মিল অফিসে গিয়ে সাবেক ফুটবলাররা তাকে এ সংবর্ধনা প্রদান করেন। মানবিক ও দানবীর হিসেবে পরিচিত এই ব্যক্তি পাঁচবিবি উপজেলা ক্রীড়া সংস্থার একসময় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

সংগঠনের সদস্য সচিব মো. মেহেদী হাসান অর্ণব বলেন, সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে গত ২৯ আগস্ট পাঁচবিবির কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়। সাবেক এই ক্রীড়া সংগঠক তখন দেশের বাইরে অবস্থান করায় ক্রেস্ট প্রদান করা সম্ভব হয়নি। ক্লাবের উপদেষ্টা প্রবাসী মো. আলিম আল রাজী, মো. আনোয়ার হোসেন ও মো. জাহিদুর রহমান অশ্রুর অনুরোধে আজ তাকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হলো।

এ সময় সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি মো. হারুনুর রশিদ হারুন ও সদস্য সচিব মেহেদী হাসানের নেতৃত্বে পাঁচবিবির সাবেক ফুটবলার ও বিশিষ্ট ব্যবসায়ী শ্রী ভরত প্রসাদ গোয়াল, বন্ধন এনজিওর পরিচালক মো. শফিকুল আলম বিপ্লব চৌধুরী, সাবেক ফুটবলার মো. শফিউল ইসলাম, শ্রী রবি উড়াও ও মো. জাহাঙ্গীর আলম রকি সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

আগামী ডিসেম্বর মাসে পাঁচবিবি স্টেডিয়ামে সোনালী অতীত ফুটবল ক্লাব বনাম লন্ডন সোনালী অতীত ফুটবল ক্লাবের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। উক্ত প্রীতি ম্যাচ সুন্দরভাবে পরিচালনার জন্য সাবেক এই ক্রীড়া সংগঠক হাকিম মন্ডলকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হবে। এ বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

আগামী সোমবার পাঁচবিবির রঙ্গন গ্র্যান্ড হাউজ বলরুমে উক্ত কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত মিটিংয়ে সংগঠনের সকল সদস্য ও সাবেক ফুটবলার ক্রীড়ামোদীদের উপস্থিত থাকার আহ্বান জানান সদস্য সচিব মেহেদী হাসান অর্ণব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd