• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডোমারে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬’ অনুষ্ঠিত ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী, লক্ষ্য জিডিপিতে পর্যটনের অবদান ৯ শতাংশ অসহায় বৃদ্ধার পাশে সাঁথিয়ার নবাগত ইউএনও সেলিম আহমেদ নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন পাঁচবিবির নতুন কৃষি কর্মকর্তা মল্লিকা রানী ধামইরহাটে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মুক্ত পরিবেশ গঠনে পরিচ্ছন্নতা অভিযান শিল্পের টানে খুলনা আর্ট একাডেমিতে গোলাম মনোয়ার ও দেবব্রত কুমার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩ বিশ্বনাথে আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ গ্রেপ্তার পাঁচবিবিতে জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

পাঁচবিবির ইউএনও নজরুল বর্ষের প্রতিযোগিতায় শিশুদের নাচ-গান উপভোগ করেন

Reporter Name / ৩১ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

দেশব্যাপী নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুল বর্ষ উপলক্ষে সৃজনশীল প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালেপাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা নাচ গান কবিতা আবৃত্তিতে অংশ নেয়। এসব শিশু শিক্ষার্থীদের প্রতিভা গুলি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন শিশুদের মাঝে বসেই উপভোগ করেন।

অনুষ্ঠানের অতিথিগণ বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও বিদ্রোহী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন। নজরুলকে জানা ও তাঁর আদর্শ ধারণ করার মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। নজরুলের জীবন, সাহিত্যকর্ম ও মানবতাবাদী দর্শন বিষয়ে আলোচনা করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এমন আয়োজন শিক্ষার্থীদের নজরুল চর্চাকে আরও বেগবান করবে মন্তব্য শিক্ষক-অভিভাবকদের।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, একাডেমী সুপারভাইজার জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, ছাত্রনেতা রাব্বিউর ইসলাম রকিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd