• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে ৩ দিনব্যাপী রাস মেলা আজ থেকে শুরু কবিতাঃ মুখোশ – কলমেঃ সাহেলা সার্মিন ফুলবাড়ীতে জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দিনাজপুরে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমন ধানের ক্ষতি, দুশ্চিন্তায় হাজারো কৃষক চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জে বিসিকের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ফুলবাড়ীতে একসময় প্রাচীন জমিদারদের রাজত্ব, ধ্বংসের পথে নাওডাঙ্গা জমিদারবাড়ি ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ ওয়েল জব্দ সুনামগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

পাঁচবিবির ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি বিভাগ

Reporter Name / ২২ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিতে ফসলের ক্ষতির মুখে পড়া কৃষকদের পাশে দাঁড়িয়েছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা কৃষি বিভাগ। ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ সরেজমিন পরিদর্শন করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও করণীয় সম্পর্কে অবহিত করেন উপজেলা কৃষি বিভাগ। গত দুই দিনের একটানা বৃষ্টিতে উপজেলার অধিকাংশ কৃষকের ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে চলতি মৌসুমে মাঠে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে। পাশাপাশি কৃষকরা ব্যস্ত সময় পার করছেন আলু রোপণে। কিন্তু হঠাৎ বৃষ্টিতে একদিকে যেমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ বন্ধ হয়ে গেছে, অন্যদিকে অনেক কৃষকের কেটে রাখা ধান বৃষ্টির পানিতে ডুবে গেছে। একই সঙ্গে জমিতে রোপণ করা আলুর বীজও পানিতে ডুবে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। এছাড়া বিভিন্ন সবজিরও ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রবিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার বালিঘাটা, ধরঞ্জী, বাগজানা, আটাপুর ও কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন এলাকার ফসলের মাঠ পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী। তিনি নিজে মাঠে গিয়ে বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত ধান ও আলুর জমির অবস্থা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি কৃষকদের সঙ্গে কথা বলেন এবং বৃষ্টির পানি নেমে যাওয়ার পর ফসলের পরিচর্যা, জমির পানি নিষ্কাশনসহ পরবর্তী করণীয় সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দেন। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে কৃষি কর্মকর্তাদের মাঠে দেখে স্বস্তি প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ জহির রায়হান ও ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd