• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লোহাগাড়ায় মৃত্যুদাবীর চেক হস্তান্তর করল প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পাঁচবিবির ড্রাগন বাগান পরিদর্শন করেন পুলিশের ডিআইজি আশিক সাঈদ জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ডিমলায় তেলের দাম বৃদ্ধি নিয়ে গ্রাহক-পাম্প মালিকের সংঘর্ষ, আহত ১ গোয়াইনঘাটে রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, এলজিইডি অফিসে তালা রানীগঞ্জ দূরন্ত ক্লাব’-এর ফাউন্ডার কমিটির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন ডিমলা সীমান্তে মাদক সেবনের সরঞ্জামসহ যুবক আটক, উদ্ধার মোবাইল ও নগদ টাকা বড় পরিচয় আমি মানুষ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আজ আন্তর্জাতিক শান্তি দিবস: প্রকৃতি রক্ষায় বিনিয়োগও শান্তির বিনিয়োগ

পাঁচবিবির ড্রাগন বাগান পরিদর্শন করেন পুলিশের ডিআইজি আশিক সাঈদ

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোকতারা ছোট যমুনা নদীর চড়ে প্রায় ৪৫’বিঘা জমির উপর গড়ে ওঠা দৃষ্টিনন্দন গ্যালাক্সি ড্রাগন বাগান পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ আশিক সাঈদ। সোমবার বিকালে তিনি সত্রীক এই ড্রাগন বাগান পরিদর্শনে এলে বাগান মালিক শিপলু ও তুষার ডিআইজি মহোদয়কে স্বাগত জানাই। বাগান পরিদর্শন করে তিনি বিমোহিত হন এবং নদীর চড়ে এমন দৃষ্টিনন্দন পরিবেশবান্ধব বাগান করায় বাগান মালিক উদ্যোক্তা শিপলু ও তুষারকে ধন্যবাদ দেন। একই সঙ্গে বাগানে কাজ করে অনেক শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় বাগান মালিককে তিনি আবারও ধন্যবাদ জানান।

এ সময় ডিআইজি মহোদয়ের সফরসঙ্গী ছিলেন জেলা পুলিশ সুপার শাহানাজ বেগম, অতিরিক্ত পুলিশ সুপার রাজশাহী সদর সার্কেল হেলেনা পারভীন, সহকারী পুলিশ সুপার পাঁচবিবির সার্কেল মোঃ তুহিন রেজা, পাঁচবিবি থানার ওসি মোঃ তামবিরুল ইসলাম ও জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ সহ পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd