• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লোহাগাড়ার মোস্তফা মার্কেটের সামনে ময়লার পাহাড়, দেখার যেন কেউ নেই? পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবি কর্তৃক ভারতীয় মদ এবং গরু আটক চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে গাঁজা নিয়ে নারীসহ দুজন আটক বিভাগীয় নেতা ওবায়দুর রহমান চন্দনের সঙ্গে আব্দুর রব বুলুর মতবিনিময় ডিমলায় ১৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক ৭৪৫ জন কবির মধ্যে ৫ম স্থান অর্জন, ‘শূন্যায়ন’ বইয়ে প্রকাশিত বিরহ কবি মোঃ খাইরুল ইসলামের কবিতা কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি প্রধানমন্ত্রীর খুলনা ও মোংলা সফরসঙ্গী ছিলেন এস কে আজিজুল বারী হেলাল পূর্বধলায় আবদুল মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ গ্রন্থের মোড়ক উন্মোচন ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সংবর্ধনা

পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবি কর্তৃক ভারতীয় মদ এবং গরু আটক

Reporter Name / ৩৭ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রামে চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় সংঘটিত সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্তে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধীনস্থ বুড়িমারী বিওপি এবং তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ এবং গরু আটক করেছপ।
২২ অক্টোবর তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)- বুড়িমারী বিওপির টহলদল ৬ টা ২০ মিনিটের দিকে সীমান্ত হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আইসিপি জিরো পয়েন্ট নামক স্থানে ভারত হতে বাংলাদেশে আগত ভারতীয় পাসপোর্টধারী নাগরিকের ব্যাগ তল্লাশী করে ০৩ বোতল ভারতীয় মদ আটক করে। এছাড়াও ২৩ অক্টোবর দুপুরে দেড়টায় তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল কর্তৃক সীমান্ত হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে হোসনাবাদ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০২টি ভারতীয় গরু আটক করে।
আটককৃত মালামালের আনুমানিক মূল্য- ১,৬৪,৫০০/- টাকা। বিষয়টি
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)
অধিনায়ক নিশ্চিত করেছেন। উল্লেখ্য বর্তমান পাটগ্রামের শ্রীরামপুর,কালীরহাট সহ বিভিন্ন সীমান্ত এলাকা ভারতীয় গরু আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd