• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে এক নারীর গোসলের ভিডিও ধারণ করে ৫ লাখ টাকা দাবি হাটহাজারীতে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশে পুলিশ সুপার জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ​পূর্বধলা সরকারি কলেজে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময় সভা শেরপুরে পরিবেশ রক্ষায় আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ নেত্রকোণায় ভূমিসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আশ্রয় হতে পারে বাংলা স্যাটেলাইট সিটি মেডিকেল টেকনোলজিস্টদের অধিকার আদায়ে ‘এমটিপিএ’-এর আত্মপ্রকাশ ও আলোচনা সভা

​পূর্বধলা সরকারি কলেজে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময় সভা

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক মূল্যায়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে এক শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা সরকারি কলেজের উপাধ্যক্ষ ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ারুল হক।
​সভায় শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণি কার্যক্রমে উপস্থিতি, পাঠদানে মনোযোগ, শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সংযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা এবং একাডেমিক পরিবেশ উন্নয়নে করণীয় বিষয় নিয়ে উন্মুক্ত মতামত গ্রহণ করা হয়।
​বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান নিশ্চিত করতে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের সক্রিয় অংশগ্রহণ আবশ্যক। নিয়মিত ক্লাস, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা শিক্ষার পরিবেশকে আরও কার্যকর করতে পারে।
​সভায় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিয়মিত কলেজে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের গঠনমূলক পরামর্শকে প্রাধান্য দিয়ে কলেজের একাডেমিক পরিবেশ আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন কর্তৃপক্ষ।
​এ ধরনের মতবিনিময় সভা শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যকার সম্পর্কের দূরত্ব কমাবে এবং সার্বিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd