• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিয়ামতপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে ক্যান্টিন বয় গ্রেফতার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সিংড়ায় নেতাকর্মীদের প্রাণবন্ত নিয়ামতপুরে অসময়ের তরমুজে বিপ্লব, ঝুঁকিমুক্ত চাষে দ্বিগুণ লাভে তরুণরা ধামইরহাটে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: রংপুরে আনন্দ শোভাযাত্রা, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাখাওয়াত হোসেন খাঁন পলাশের শুভেচ্ছা পূর্বধলায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা বিশ্বনাথে রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পূর্বধলায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
গত সোমবার (৩১ আগস্ট) সকালে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শফিকুল ইসলাম।
উপজেলা একাডেমিক সুপারভাইজার ফয়জুননাহার লিজার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক জুয়েল।
এ সময় ইউএনও শফিকুল ইসলাম বলেন, কাজী নজরুল ইসলাম সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। শিক্ষার্থীদের সাহিত্য ও সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলের কবিতা আবৃত্তি, সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd