• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
‎জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে খুলনায় নানা আয়োজন বিশ্বনাথে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশ্বনাথে আনন্দ মিছিল-পথসভা পূর্বধলায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, সনদপত্র ও গাছের চারা বিতরণ নিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল, ৬ কলেজে ফেলের হার বেশি পূর্বধলায় জাতীয় যুব দিবসে স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির উদ্যোগে ৫০টি পেয়ারাগাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ৭৫ দুস্থ ও অসহায় নারী পেলেন সেলাই মেশিন চাঁপাইনবাবগঞ্জে বিসিকের ২য় ব্যাচের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জবি দিবস উদ্‌যাপনে প্রোক্টর অফিসের ৭ নির্দেশনা, অংশ নিতে পারবেন না বহিরাগতরা

নিয়ামতপুরে ৫৪ লিটার চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ৫

Reporter Name / ১০৬ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে পৃথক স্থান থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ৫৪ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এছাড়া মাদক সেবনের দায়ে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয়। আর তিনজনকে নিয়ামতপুর থানায় সোপর্দ করা হয়।
সোমবার (১৭ আগস্ট) নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক তাইজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সংস্থাটির সদস্যরা অংশ নেন।

গ্রেপ্তারকৃত তিনজন হলেন উপজেলার কানইল এলাকার নাছের হেমরমের মেয়ে করোলিনা হেমরম (৪১), একই এলাকার পচা রবিদাসের স্ত্রী শ্রীমতি সিমিতারা (৩৩) ও টিকরামপুর এলাকার মঙ্গল কিসকুর ছেলে মিস্ত্রি কিস্কু (৩৫)। আর ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তরা হলেন টিকরামপুর এলাকার মৃত নিমুয়া রবিদাসের ছেলে
শ্রী গফুর রবিদাস(৪৫) ও একই এলাকার শ্রী রামদাস রবিদাসের ছেলে শ্রী বাবুরাম রবিদাস(২২)।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কানইল (করবলা) এলাকায় অভিযান চালিয়ে করোলিনা হেমরমের কাছ থেকে ১৫ লিটার এবং একই এলাকার শ্রীমতি সিমিতারার কাছ থেকে ৯ লিটার চোলাইমদ জব্দ করা হয়। এছাড়া টিকরামপুর (মিস্ত্রিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে মিস্ত্রি কিস্কুর কাছ থেকে ৩০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

এছাড়া মাদক সেবনের দায়ে শ্রী গফুর রবিদাস(৪৫) ও শ্রী বাবুরাম রবিদাসকে (২২) ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।

নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক তাইজুল ইসলাম বলেন, মাদকদ্রব্যের বিস্তার রোধে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd