• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
‎জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে খুলনায় নানা আয়োজন বিশ্বনাথে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশ্বনাথে আনন্দ মিছিল-পথসভা পূর্বধলায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, সনদপত্র ও গাছের চারা বিতরণ নিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল, ৬ কলেজে ফেলের হার বেশি পূর্বধলায় জাতীয় যুব দিবসে স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির উদ্যোগে ৫০টি পেয়ারাগাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ৭৫ দুস্থ ও অসহায় নারী পেলেন সেলাই মেশিন চাঁপাইনবাবগঞ্জে বিসিকের ২য় ব্যাচের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জবি দিবস উদ্‌যাপনে প্রোক্টর অফিসের ৭ নির্দেশনা, অংশ নিতে পারবেন না বহিরাগতরা

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত মাধবপুরের ইউএনও মো. মেহেদী হাসান

Reporter Name / ১৯৭ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ফোরকান উদ্দিন রোমান, মাধবপুর প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।
উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় মানুষের সমস্যা ও দুর্ভোগের খবর পেলে তিনি দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ গ্রহণ করেন। বিশেষ করে পরিত্যক্ত স্থান থেকে নবজাতক শিশুকে উদ্ধারের ঘটনায় তাঁর মানবিক ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা এবং পরবর্তীতে নিরাপদ ও নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ মানবিক দায়িত্ববোধের অনন্য উদাহরণ হয়ে উঠেছে।
এছাড়া বন্যার মতো দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েও প্রশংসা কুড়িয়েছেন ইউএনও মো. মেহেদী হাসান। বন্যাকবলিত মানুষের মাঝে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে তিনি প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ভূমিকা পালন করেন। দুর্যোগের সময়ে মানুষের দুঃখ-কষ্টকে নিজের দায়িত্বের অংশ হিসেবে বিবেচনা করে মাঠপর্যায়ে কাজ করার কারণে সাধারণ মানুষের মধ্যেও তাঁর প্রতি আস্থা ও ভালোবাসা তৈরি হয়েছে।
স্থানীয়রা মনে করেন, একজন সরকারি কর্মকর্তা শুধু দাপ্তরিক দায়িত্ব পালন করলেই দায়িত্ব শেষ হয় না; বিপদে মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মানসিকতাই একজন প্রকৃত জনবান্ধব কর্মকর্তার পরিচয়। সেই জায়গা থেকে মাধবপুরের ইউএনও মো. মেহেদী হাসানের মানবিক উদ্যোগগুলো নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
মাধবপুরবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি একইভাবে সাধারণ মানুষের পাশে থেকে মানবিক ও জনবান্ধব প্রশাসনের দৃষ্টান্ত আরও শক্তিশালী করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd