• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা: পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর পূর্বধলায় শ্যামগঞ্জে জমজমাট ফাইনাল ফুটবল খেলা, চ্যাম্পিয়ন লাউখাই সেভেন স্টার বটিয়াঘাটার সাত ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির যাচাই-বাছাই, আলোচনায় একাধিক নাম চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ডিমলায় ইয়াবা-হেরোইনসহ ২ মাদক কারবারি আটক সুনামগঞ্জে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়িসহ আটক ১, পলাতক ৩ ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ফেনসিডিল ও নেশাজাতীয় সিরাপ জব্দ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের জেরে অর্ধশতাধিক কারখানা ছুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ‎জয়পুরহাট বিজিবির অভিযানে ৮ কোটি ৮৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ, আটক ১৭ যশোরের শার্শায় ইয়াবাসহ নারী ও যুবক আটক

পূর্বধলায় শ্যামগঞ্জে জমজমাট ফাইনাল ফুটবল খেলা, চ্যাম্পিয়ন লাউখাই সেভেন স্টার

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মোঃ আকরাম হোসেন রতন, জেলা প্রতিনিধি, নেত্রকোণা:
নেত্রকোণার পূর্বধলা উপজেলার ঐতিহ্যবাহী শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘শ্যামগঞ্জ প্রিমিয়ার লীগ (ফ্রিজ কাপ) মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর মেগা ফাইনাল খেলা। জমজমাট এ ফাইনালে তরিকুল স্মৃতি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লাউখাই সেভেন স্টার স্পোর্টিং ক্লাব।
গত ১৪ নভেম্বর (শনিবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় তরিকুল স্মৃতি স্পোর্টিং ক্লাব (মইলাকান্দা) ও লাউখাই সেভেন স্টার স্পোর্টিং ক্লাব। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষে লাউখাই সেভেন স্টার স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে ফ্রিজ কাপ লাভ করে। অন্যদিকে, রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে তরিকুল স্মৃতি স্পোর্টিং ক্লাব।
১১নং গোহালাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফকির ছায়েদ আল-মামুন শহীদের সার্বিক তত্ত্বাবধানে এবং ১১নং গোহালাকান্দা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, নেত্রকোণা সরকারি কলেজের সাবেক ভিপি ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক ফকির মো. ছায়েদ আল-মামুন শহীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ নবাব, বিএনপি নেতা বাচ্চু মিয়া ও এনায়েত কবির, যুবদল নেতা কাবুল ও স্টেলিনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ মনসুর খোকন আকন্দ এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
খেলা শেষে অতিথিরা তাঁদের বক্তব্যে মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, ‘মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি—মাঠে ফিরি, মাদকমুক্ত সমাজ গড়ি।’ মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিপরীতে, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার চর্চা বাড়ানোর পাশাপাশি মাঠগুলোকে আবারও প্রাণবন্ত করে তুলতে হবে।
আয়োজকদের এমন উদ্যোগ স্থানীয় তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd