• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
স্ব-পরিবারে যুক্তরাজ্যে পৌঁছেছেন আজাদ আলী, হিথ্রো বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকা সহ মাদক কারবারি ইউনুস গ্রেফতার মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ পূর্বধলায় শিশুশ্রম, ঝরে পড়া ও অপুষ্টি রোধে মতবিনিময় সভা বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিংগাইরে পৃথক অভিযানে মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদন্ড, দুই কারখানা বন্ধ স্রোতিজাল দিয়ে মাছ শিকার বন্ধে সিংড়ায় প্রশাসনের অভিযান লোহাগাড়ায় দৈনিক দিনকাল পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গোয়াইনঘাটে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কোওর বাজার উচ্চ বিদ্যালয় নিখোঁজের ৭ মাস পর সীরতুন্নবী সাঃ মাহফিলে মিলল রায়হানকে

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তিন্নি রানী দাস ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে

Reporter Name / ২৯০ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

প্রাথমিক বৃত্তি পরীক্ষা—২০২৫ এ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের কামাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তিন্নি রানী দাস। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। তিন্নি রানী দাস হাকুর বাজার উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে।

ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে তিন্নি রানী দাস জানায়, ডাক্তার হয়ে মানুষের কল্যাণে কাজ করতে চায়।

এই সাফল্যে তিন্নি রানী দাসের পরিবার সৃষ্টি কর্তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা জানান, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও কঠোর পরিশ্রমের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও তিন্নি যেন আরও বড় সাফল্য অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd