• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
স্ব-পরিবারে যুক্তরাজ্যে পৌঁছেছেন আজাদ আলী, হিথ্রো বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকা সহ মাদক কারবারি ইউনুস গ্রেফতার মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ পূর্বধলায় শিশুশ্রম, ঝরে পড়া ও অপুষ্টি রোধে মতবিনিময় সভা বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিংগাইরে পৃথক অভিযানে মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদন্ড, দুই কারখানা বন্ধ স্রোতিজাল দিয়ে মাছ শিকার বন্ধে সিংড়ায় প্রশাসনের অভিযান লোহাগাড়ায় দৈনিক দিনকাল পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গোয়াইনঘাটে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কোওর বাজার উচ্চ বিদ্যালয় নিখোঁজের ৭ মাস পর সীরতুন্নবী সাঃ মাহফিলে মিলল রায়হানকে

স্ব-পরিবারে যুক্তরাজ্যে পৌঁছেছেন আজাদ আলী, হিথ্রো বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বিশেষ প্রতিনিধি:
যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফরে পৌঁছেছেন জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ আজাদ আলী। গত শুক্রবার, ১১ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি স্ব-পরিবারে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে পৌঁছার পর যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী তারেক আহমদসহ স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ, স্বজন ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ তাকে ও তার পরিবারকে উষ্ণ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মোঃ আজাদ আলী জগন্নাথপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি স্বরূপ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সাবেক সফল সভাপতি। তিনি জগন্নাথপুরের স্বপ্ন সুপার শপের কর্ণধার এবং সিলেটের স্বনামধন্য মডেল ফার্মেসী লাজফার্মার অন্যতম পরিচালক। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নিবেদিত ও ত্যাগী কর্মী হিসেবেও পরিচিত।

এই সফরে তিনি তার সহধর্মিণী, একমাত্র ছেলে ও দুই মেয়েকে নিয়ে যুক্তরাজ্যে যাত্রা করেন। একই দিন সকাল সাড়ে ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরুর সময় তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি ও এনটিভি ইউরোপের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আব্দুল হাই, তার বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ছিদ্দেক আলীসহ আত্মীয়-স্বজন ও বন্ধুমহল।

মোঃ আজাদ আলী জানান, যুক্তরাজ্য সফরকালে তিনি লন্ডনের ইস্ট লন্ডন এলাকায় অবস্থান করবেন। পাশাপাশি পুরো ব্রিটেনের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবেন। এছাড়া প্রবাসী ব্যবসায়ী, বন্ধু ও স্বজনদের আয়োজনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

তিনি আরও জানান, যুক্তরাজ্য সফর শেষে তিনি স্ব-পরিবারে পবিত্র ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করবেন। পবিত্র ওমরাহ পালন শেষে আগামী অক্টোবর মাসের শেষ সপ্তাহে তিনি দেশে ফিরে নিজ কর্মস্থলে যোগদান করবেন।

পবিত্র ওমরাহ হজ্ব সুষ্ঠুভাবে পালন এবং যুক্তরাজ্য সফর নিরাপদ ও সফল হোক- এজন্য তিনি দেশবাসী ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd