• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকা সহ মাদক কারবারি ইউনুস গ্রেফতার মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ পূর্বধলায় শিশুশ্রম, ঝরে পড়া ও অপুষ্টি রোধে মতবিনিময় সভা বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিংগাইরে পৃথক অভিযানে মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদন্ড, দুই কারখানা বন্ধ স্রোতিজাল দিয়ে মাছ শিকার বন্ধে সিংড়ায় প্রশাসনের অভিযান লোহাগাড়ায় দৈনিক দিনকাল পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গোয়াইনঘাটে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কোওর বাজার উচ্চ বিদ্যালয় নিখোঁজের ৭ মাস পর সীরতুন্নবী সাঃ মাহফিলে মিলল রায়হানকে রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকা সহ মাদক কারবারি ইউনুস গ্রেফতার

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ২৮৫ টাকাসহ মোহাম্মদ ইউনুস আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার ভাই মোহাম্মদ মুসলিম (৩৪) পালিয়ে যায় বলে জানিয়েছে ডিবি পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টা ১৫ মিনিটের দিকে শিবগঞ্জ বাজারের পাকা রাস্তার পাশে বাবলু মার্কেটের সামনে যাত্রী ছাউনির কাছে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ ইউনুস আলী ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ বাজার (মধ্য পারপুগী) এলাকার মৃত খাদেমুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোদাদাদ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আলমগীর রহমানের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায়।

ডিবি অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুলের নেতৃত্বে পরিচালিত অভিযানের একপর্যায়ে ইউনুস আলীকে সন্দেহজনক অবস্থায় আটক করে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তল্লাশিতে আরও ১৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৬ হাজার ২৮৫ টাকা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউনুস আলীর ভাই মোহাম্মদ মুসলিম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে ইউনুস আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারের সময় তিনি চিৎকার-চেঁচামেচি করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করলেও ডিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তাকে গ্রেপ্তার করেন বলে পুলিশ জানিয়েছে।

ডিবি পুলিশ বলছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ইউনুস আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক মুসলিমকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd