• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আবারও কি নৌযান আর মানুষের কোলাহলে মুখর হবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী? ছোটগল্পঃ আনন্দিতার খোলাচিঠি জবির ছয় বাসে ওয়াই-ফাই, একসঙ্গে যুক্ত হতে পারবে ৩২ জন এমপি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে লেকের মশা নিধনে মাঠে নামল বিশেষ দল ফরিদপুর থানায় সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেফতার প্রেম-বিয়ে ও পুলিশ পরিচয়ের পর যৌতুক মামলায় রাণীশংকৈলে গ্রেপ্তার নীরব বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ সিংড়ার জামায়াত প্রার্থী কামরুল চৌগ্রামের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরলেন হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট? অতিরিক্ত ভাড়ায় বিপাকে রোগী-স্বজন

ফরিদপুর থানায় সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

Reporter Name / ২৪ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে পাবনার ফরিদপুর থানায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ফরিদপুর থানা ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় থানা কম্পাউন্ড, পুলিশ সদস্যদের ব্যারাক ও ব্যবহৃত ওয়াশরুমসহ বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
সরকার ঘোষিত এ কর্মসূচির আওতায় নিজ নিজ কম্পাউন্ড পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি প্রতি সপ্তাহের শনিবার থানা, ফাঁড়ি, ক্যাম্প ও তদন্ত কেন্দ্র পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর থানায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
থানা কর্তৃপক্ষ জানায়, আগামী নভেম্বর মাস পর্যন্ত এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি চলবে। প্রতি শনিবার নিয়মিতভাবে থানা কম্পাউন্ড ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করা এবং জনসাধারণের মাঝে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd