• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মাদকাসক্ত মাহিদুলের লাশ পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

বটিয়াঘাটায় ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name / ২৭৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

 

মোঃ মাহফুজুর রহমান, বিশেষ প্রতিনিধি খুলনা বিভাগ

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ এক সমন্বয় সভা ও ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগের সম্মানিত বিভাগীয় পরিচালক মহোদয়। জনাব আনিসুজ্জামান শিকদার,ফিল্ড অফিসার তৌহিদুর রহমান, ফিল্ড সুপারভাইজার জনাব মওদুদ আহমেদ, মডেল মাওলানা মোঃ মুজিবুর রহমান ও সাধারন কেয়ারটেকার হাফেজ মাওলানা হেলাল উদ্দিন, সাধারণ কেয়ারটেকার হুমায়ূন শেখ এবং বিশিষ্ট আলেমগণ উপস্থিত ছিলেন।

সভায় বটিয়াঘাটা উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন বিভিন্ন কার্যক্রম, দিক নির্দেশনা, গণশিক্ষা কার্যক্রম এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিশদ আলোচনা করা হয়। উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভাগীয় পরিচালক মহোদয় ইসলামী মূল্যবোধ ভিত্তিক সমাজ গঠনে ইসলামিক ফাউন্ডেশনের ভূমিকা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও, মাঠপর্যায়ে কর্মরত অফিসার , শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম যেন আরও কার্যকর ও জনকল্যাণমুখী হয়, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার, মডেল, সাধারণ কেয়ারটেকার, মক্তব শিক্ষক, গণশিক্ষা কার্যক্রমের প্রশিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে একটি ক্লাস্টার ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত অংশগ্রহণকারীদের ধর্মীয়, নৈতিক এবং সামাজিক দায়িত্ববোধ সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd