• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আজমুল হত্যা- একটি ময়নাতদন্ত কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাফিজার রহমান হাফিজ উইনিপেগে নদীতে ঝাঁপ দিয়ে বাবা-মেয়েকে উদ্ধার, দুই বাসিন্দা পেলেন Mayor’s Award of Valour লোহাগাড়া সদর ইউনিয়ন নিয়ে ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে রাস্তাঘাট উন্নয়ন থেকে মাদক-জুয়া প্রতিরোধ— আরিফুলের পরিকল্পনা বেনাপোলে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মহান স্বাধীনতার ৫৫ বছর ও জাতীর অপূর্ণ প্রত্যাশা বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র আরিফ নিখোঁজ, থানায় জিডি Inception Workshop on Nutrition Smart Community Project Held in Netrokona

বটিয়াঘাটায় সাংবাদিক এম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ১৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

 

মোঃ মাহফুজুর রহমান, ব্যুরো প্রধান খুলনা

বাগেরহাট জেলার রামপাল উপজেলার দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক এম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে বটিয়াঘাটায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(০৯/১০/২০২৫তারিখ) বেলা সাড়ে ১১টায় স্থানীয় থানা মোড়ে বটিয়াঘাটায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।মানববন্ধনে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অবসরপ্রাপ্ত অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সাংবাদিক ইন্দ্রজিৎ টিকাদার, এস এম ভুট্টো, গাজী তরিকুল ইসলাম, সোহরাব হোসেন মুন্সী, ইমরান হোসেন, তরিকুল ইসলাম, বুলবুল, অরূপ জোদ্দার, পরাগ রায়, রিপন রায়, সুদীপ্ত বিশ্বাস শুভ, আসাদুজ্জামান উজ্জ্বল, শাহাবুদ্দিন দোলন, শেখ রাসেলসহ অনেকে।
বক্তারা বলেন, “সম্প্রতি বাগেরহাটে দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এম হায়াত উদ্দিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন সময়ে বহু সাংবাদিক হত্যা, গুম, হামলা ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।তারা আরও বলেন, “যদি সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধ না হয় এবং দোষীদের শাস্তি নিশ্চিত না করা হয়, তবে বটিয়াঘাটার সাংবাদিকরা সারাদেশের সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।”
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নিহত সাংবাদিক এম হায়াত উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd