• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে সিংগাইরে বিশেষ অভিযানে বিভিন্ন যানবাহনে ৯টি মামলা পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় মৎস্য পক্ষ’ উদ্বোধন কেন্দ্রীয় কমিটিতে নতুন দায়িত্ব পেলেন রাণীশংকৈলের ইউপি সদস্য তফিজুল রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ’: সিংড়ায় র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণ খুলনার জিরো পয়েন্টের নতুন নাম ‘নজরুল চত্বর’ বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার ওসি আমানের নেতৃত্বে অভিযান: রাণীশংকৈলের নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার, আসামি আটক খুলনা জেলা আইনজীবী সমিতির ইন্টারনেট সেবা আগামী ১৫ দিন বন্ধ থাকবে বটিয়াঘাটার ভান্ডারকোটে বিশিষ্ট ব্যবসায়ী আজিবার শেখের ইন্তেকাল: এলাকায় শোকের ছায়া সিংগাইরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বহরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিন আলম রিপনকে নিয়ে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

ফোরকান উদ্দিন রোমান, মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩নং বহরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন আলম রিপনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেক আইডি ব্যবহার করে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
শাহিন আলম রিপন বলেন, “আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল ফেক ফেসবুক আইডি ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করছে। এসব অপপ্রচারের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। যারা এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মিথ্যা তথ্য ছড়িয়ে একজন মানুষের সম্মানহানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি বহরা ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে কাজ করে যেতে চাই। অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে তথ্যের সত্যতা যাচাই করার আহ্বান জানাই।”
এদিকে ফেক আইডি ব্যবহার করে অপপ্রচার চালানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
সচেতন মহলের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে তার সত্যতা যাচাই করা জরুরি। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে যাতে কারও সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd