• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ঢেলে সাজানো হবে- ত্রাণমন্ত্রী দুলু রংপুরে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালীকরণে “জননী” প্রকল্পের উদ্যোগ কুড়িগ্রামে পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত খুলনাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়তে নগরবাসীর সহযোগিতা চাইলেন কেসিসি প্রশাসক খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় মিঠু গ্রেপ্তার প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতির ছোট মেয়ে নওশিন এর জন্মদিন আজ খুলনায় ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কাল থেকে রাজধানীতে চলবে নারীদের ‘পিংক বাস’ শেরপুরে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৬৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত নকলায় রক্তসৈনিকের উদ্যোগে ১৫০টি গাছের চারা বিতরণ

খুলনার জিরো পয়েন্টের নতুন নাম ‘নজরুল চত্বর’

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

খুলনা প্রতিনিধি:
খুলনার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার ও পরিচিত স্থাপনা জিরো পয়েন্টকে ‘নজরুল চত্বর’ হিসেবে ঘোষণা দিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

রোববার (১৬ আগস্ট) খুলনায় এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবে এ নামকরণের ঘোষণা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জিরো পয়েন্ট খুলনা মহানগরীর একটি গুরুত্বপূর্ণ স্থান। নগরীর বিভিন্ন সড়ক ও মহাসড়কের সংযোগস্থল হিসেবে দীর্ঘদিন ধরে এটি ‘জিরো পয়েন্ট’ নামেই পরিচিত। এখন থেকে স্থানটি ‘নজরুল চত্বর’ নামে পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী চলতি বছরকে ঘিরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির কথা জানিয়েছেন। এর অংশ হিসেবে দেশের ৬৪ জেলায় ও প্রত্যন্ত অঞ্চলে নজরুলকে নিয়ে নানা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী এর আগে জানিয়েছিলেন, নজরুলের সাহিত্যকর্ম, সংগীত ও দর্শন নিয়ে গবেষণা জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও জাতীয় কবির সৃষ্টিকর্ম তুলে ধরার উদ্যোগ নেওয়া হচ্ছে।

‘নজরুল চত্বর’ নামকরণের মধ্য দিয়ে খুলনায় জাতীয় কবির স্মৃতি ও আদর্শকে আরও দৃশ্যমান করার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে কবির সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এদিকে খুলনার জিরো পয়েন্টের নাম ‘নজরুল চত্বর’ ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। নাম পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়া ও ভবিষ্যতে চত্বরটির উন্নয়ন, সৌন্দর্যবর্ধন এবং নজরুলের স্মৃতি ও সাহিত্যকর্মকে কেন্দ্র করে কী ধরনের উদ্যোগ নেওয়া হবে—তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd