• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুর সরকারি কলেজে যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বান্দরবান বিশ্ববিদ্যালয়ে সামাজিক অবক্ষয় রোধে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত শেরপুরে মাদক, সন্ত্রাস ও যৌতুকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন ডিমলায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে সিংগাইরে বিশেষ অভিযানে বিভিন্ন যানবাহনে ৯টি মামলা পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় মৎস্য পক্ষ’ উদ্বোধন কেন্দ্রীয় কমিটিতে নতুন দায়িত্ব পেলেন রাণীশংকৈলের ইউপি সদস্য তফিজুল রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ’: সিংড়ায় র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণ খুলনার জিরো পয়েন্টের নতুন নাম ‘নজরুল চত্বর’

কেন্দ্রীয় কমিটিতে নতুন দায়িত্ব পেলেন রাণীশংকৈলের ইউপি সদস্য তফিজুল

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৩ নম্বর হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ তফিজুল ইসলামকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট ২০২৬) বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ পয়গাম আলী ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ দায়িত্ব প্রদান করা হয়।

পত্রে উল্লেখ করা হয়, সংগঠনের সাংগঠনিক প্রধান উপদেষ্টা ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপির পরামর্শক্রমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে মোঃ তফিজুল ইসলামকে কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্তির পর মোঃ তফিজুল ইসলামকে তার মেধা, শ্রম, সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সংগঠন সংশ্লিষ্ট স্বার্থবিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এদিকে, কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় ইউপি সদস্য মোঃ তফিজুল ইসলামকে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বের মাধ্যমে তিনি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের স্বার্থ ও অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে অবদান রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd