• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ঢেলে সাজানো হবে- ত্রাণমন্ত্রী দুলু রংপুরে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালীকরণে “জননী” প্রকল্পের উদ্যোগ কুড়িগ্রামে পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত খুলনাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়তে নগরবাসীর সহযোগিতা চাইলেন কেসিসি প্রশাসক খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় মিঠু গ্রেপ্তার প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতির ছোট মেয়ে নওশিন এর জন্মদিন আজ খুলনায় ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কাল থেকে রাজধানীতে চলবে নারীদের ‘পিংক বাস’ শেরপুরে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৬৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত নকলায় রক্তসৈনিকের উদ্যোগে ১৫০টি গাছের চারা বিতরণ

গোয়াইনঘাটে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২৬ উদযাপিত: সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান

Reporter Name / ২৫ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ইমরান আহমদ,গোয়াইনঘাট প্রতিনিধি:

‘রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে এক আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোয়াইনঘাট উপজেলা মৎস্য অফিসার মো. আমিনুর রহমানের সভাপতিত্বে এবং সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শামিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিত চন্দ্র ভৌমিক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বশির শরীফ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন এবং মৎস্য চাষী ইদ্রিস আলী। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মৎস্য চাষী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার সফল মৎস্য চাষীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd