• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে রাস্তার কাজ তদন্তকালে হট্টগোল মারামারি নেত্রকোণায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে খুলনা জেলা জাসাসের ফুলেল শুভেচ্ছা নেত্রকোণায় বর্ণাঢ্য র‍্যালি, পোনামাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরে আগস্ট মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নকলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শোভাযাত্রা, পোনা অবমুক্ত ও আলোচনা সভা শেরপুর সরকারি কলেজে যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বান্দরবান বিশ্ববিদ্যালয়ে সামাজিক অবক্ষয় রোধে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত শেরপুরে মাদক, সন্ত্রাস ও যৌতুকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে সামাজিক অবক্ষয় রোধে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার:

মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, অনলাইন জুয়াসহ অন্যান্য সামাজিক অবক্ষয় রোধে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ১৬ই আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রাস্ট চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক, এনডিইউ, পিএসসি, এমবিএ, পিএইচডি (অব.); মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী; ট্রাস্ট সদস্য ডা. অং চালু; ফাউন্ডেশন মেম্বার জনাব এম. আবদুর রহিম; রেজিস্ট্রার প্রফেসর মো. জসীম উদ্দীন খান; ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান আলোচকের বক্তব্যে পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সন্তান ও শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগের দূরত্ব বৃদ্ধি পাওয়াও বিভিন্ন সামাজিক অপরাধ ও অবক্ষয়ের অন্যতম কারণ। মা-বাবার সঙ্গে সন্তান এবং শিক্ষক-শিক্ষিকার সঙ্গে শিক্ষার্থীদের আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এসব সামাজিক সমস্যা সমাধানে পুলিশ একা কাজ করে সফল হতে পারবে না; পরিবার, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের ক্ষতিকর দিক তুলে ধরে তিনি শিক্ষার্থীদের এসব কর্মকাণ্ড থেকে দূরে থাকার পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কাজে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানান। তিনি অপরাধের নেতিবাচক প্রভাব ও আইনি শাস্তির বিষয়েও শিক্ষার্থীদের সচেতন করেন। নারীদের নিজস্ব পরিচয় ও আত্মনির্ভরশীলতা তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে নারীর পরিচয় শুধু ‘হাউজওয়াইফ’-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না; শিক্ষা, দক্ষতা ও পেশাগত সক্ষমতার মাধ্যমে প্রত্যেক নারীকে নিজস্ব আইডেন্টিটি গড়ে তুলতে হবে।
এ সময় তিনি বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে বক্তারা বলেন, একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক অবক্ষয় রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সেমিনার শেষে প্রধান আলোচক বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মো. ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd