• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে গাঁজা নিয়ে নারীসহ দুজন আটক বিভাগীয় নেতা ওবায়দুর রহমান চন্দনের সঙ্গে আব্দুর রব বুলুর মতবিনিময় ডিমলায় ১৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক ৭৪৫ জন কবির মধ্যে ৫ম স্থান অর্জন, ‘শূন্যায়ন’ বইয়ে প্রকাশিত বিরহ কবি মোঃ খাইরুল ইসলামের কবিতা কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি প্রধানমন্ত্রীর খুলনা ও মোংলা সফরসঙ্গী ছিলেন এস কে আজিজুল বারী হেলাল পূর্বধলায় আবদুল মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ গ্রন্থের মোড়ক উন্মোচন ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সংবর্ধনা কটিয়াদীতে সাজাপ্রাপ্ত ও ১৮ মামলার আসামি সাজন ঘোষ গ্রেপ্তার ​গাজীপুরে মিনি ট্রাক ও অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

বিভাগীয় নেতা ওবায়দুর রহমান চন্দনের সঙ্গে আব্দুর রব বুলুর মতবিনিময়

Reporter Name / ৭ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলুর নেতৃত্বে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাটে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় তৃণমূলের নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম, বিভিন্ন সমস্যা, প্রত্যাশা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকৌশল নিয়ে আলোচনা হয়। মতবিনিময়কালে নেতাদের উদ্দেশে চন্দন বলেন, আগামী দিনে দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে হবে। বিএনপি মনোনীত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক, দুর্নীতি, চাঁদাবাজি ও অবৈধ দখলদারত্বের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি সুস্থ, ইতিবাচক ও জনকল্যাণমুখী রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে প্রত্যেক নেতাকর্মীকে দলের প্রতি নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি জনগণের সঙ্গে দলের সম্পৃক্ততা আরও বাড়াতে হবে। তৃণমূলের শক্তিই দলের মূল ভিত্তি—তাই সংগঠনকে গতিশীল করতে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করে চন্দন বলেন, দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন, প্রতিকূল পরিস্থিতিতেও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন এবং দলের জন্য আন্তরিকভাবে কাজ করেছেন, সুসময়ে তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। দলের সভা-সমাবেশসহ সব সাংগঠনিক কার্যক্রমে তাদের অংশগ্রহণ ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা প্রয়োজন। এতে দলের ঐক্য আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠন অধিক শক্তিশালী হবে।

এ সময় তৃণমূল নেতাকর্মীরা তাদের বিভিন্ন অভাব-অভিযোগ, প্রত্যাশা ও সাংগঠনিক সমস্যার কথা তুলে ধরেন। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন ওবায়দুর রহমান চন্দন। নেতাকর্মীদের উত্থাপিত বিষয়গুলো দলের হাইকমান্ডকে অবহিত করার আশ্বাসও দেন তিনি।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে আব্দুর রব বুলুর সঙ্গে উপস্থিত ছিলেন পাঁচবিবি থানা যুবদলের সাবেক সম্পাদক লিয়াকত আলী, বাগজানা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আমানুল্লাহ খান, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, জেলা কৃষকদলের সাবেক কোষাধ্যক্ষ মোঃ রেজাউল ইসলাম, আটাপুর ইউনিয়ন বিএনপির নেতা এনামুল হকসহ উপজেলার ৮’টি ইউনিয়ন ও পৌর বিএনপির সহযোগী সংগঠনের নেতারা।

মতবিনিময় শেষে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন ওবায়দুর রহমান চন্দন একইসঙ্গে তাদের ব্যক্তিগত ও সাংগঠনিক খোঁজখবর নেন। তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা পারস্পরিক শ্রদ্ধা, ত্যাগের যথাযথ মূল্যায়ন ও ঐক্যবদ্ধ সাংগঠনিক উদ্যোগের মধ্যদিয়ে বিএনপি আরও সুসংগঠিত হবে এবং জনসম্পৃক্ত রাজনীতির ধারাকে এগিয়ে নিয়ে যাবে বলেনও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd