• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় উন্নয়নকাজের উদ্বোধন ও উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক পদুয়া ইউপিতে চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম সিকদার জাতীয় দৈনিক ‘এদিন’-এর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ সুজন মিয়া, বিভিন্ন মহলের অভিনন্দন দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক আফজাল হোসেন ফুলবাড়ীতে সিসিডিবির সমান আওয়াজ প্রকল্পের উদ্যোগে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক ভূমিকাও পালন করছে বিজিবি- সেক্টর কমান্ডার দিনাজপুর চাঁপাইনবাবগঞ্জে সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান লোহাগাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ‘২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বনাথে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালিত

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

 

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
‘রপ্তানিমুখি প্রাণি সম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সমনে রেখে সিলেটের বিশ্বনাথে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম’র সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসান মামুন, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার।
সভার শুরুতে স্বাগত ব্যক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস শহীদ হোসেন এবং খামারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়নের আজাদ মিয়া।
আলোচনা সভায় বক্তারা, প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, খামারিদের সমস্যা ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে হলে খামারিদের আধুনিক পদ্ধতিতে পশুপালনে উৎসাহিত করার পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দিতে হবে। দেশের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির সক্ষমতা বাড়াতে ও উদ্যোগ নিতে হবে।, উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি পালন ও নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এসময় সরকারি কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত খামারী প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd