• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণায় বেকার যুব মহিলাদের আত্মকর্মসংস্থানে ৩ সপ্তাহ ব্যাপী পোশাক তৈরির প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন বিশ্বনাথে বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ সম্পন্ন লালমনিরহাটে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল ও উপহার সামগ্রী বিতরণ খুলনায় ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিশ্বনাথে এলাকাবাসীর সঙ্গে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন সদস্য মোতায়েন জয়পুরহাটে পানিতে ডুবে মৃত্যু রোধে সাঁতার শিখছে ৪০ শিক্ষার্থী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ গ্রামীণ নারীর উত্থানে কলমাকান্দায় ১০ নারী পেলেন বিশেষ সম্মাননা

বিশ্বনাথে বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ সম্পন্ন

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বিশ্বনাথ প্রতিনিধি:
প্রতি বছরের মতো এবারও দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করেছে সিলেটের বিশ্বনাথের সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট ইউকে।

গত বুধবার আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের গভর্নিং বডির সাবেক সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমীর কান্তি দে’র পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণাল কান্তি শিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, শিক্ষানুরাগী মানিক মিয়া ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নাহিদা আক্তার মিলি।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন, বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল আহমদ, শিক্ষানুরাগী এমদাদুর রহমান, আব্দুল হান্নান, সেরুয়ান আহমদ, নজরুল ইসলাম, মাসুক মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তার বৈশাখী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাকে এগিয়ে নিতে সব সময় শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে সমাজকল্যাণমূলক সংগঠন সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট ইউকে। ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে বইসহ সব ধরনের সহযোগিতা করায় এলাকার শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে পড়ালেখা করছে। ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ অব্যাহত থাকলে শিক্ষার্থীরা আরও আগ্রহী হবে এবং এলাকা উপকৃত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd