বিশেষ প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সামাজিক,মানবিক ও আর্থিক সংগঠন ডায়মন্ড প্রবাসী গ্রুপের মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান মিসফালাহ মক্কা অভিজাত একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
ডায়মন্ড প্রবাসী গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্বাস উদ্দিন বাংলাদেশ থেকে পবিত্র ওমরা পালন উপলক্ষে সৌদি আরব মক্কা আসায় তাঁকে উষ্ণ সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করে সংগঠনটি।
২১ আগষ্ট, জুমাবার, রাত ৯ টায় মিসফালায় মক্কায় একটি হোটেলে সংগঠনের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুশ শুক্কুরেের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় উপস্থিত ছিলেন ডায়মন্ড প্রবাসী গ্রুপের ক্যাশিয়ার আলহাজ্ব মোহাম্মদ আজিজ, সহকারী ক্যাশিয়ার আলহাজ্ব মোহাম্মদ জকারিয়া, কার্যনিবাহী সদস্য আলহাজ্ব মোহাম্মদ কামাল উদ্দিন, প্রচার সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন, ডাইরেক্টর যথাক্রমে আলহাজ্ব মোহাম্মদ শফিক আহমেদ, আলহাজ্ব মফিজুর রহমান, আলহাজ্ব আব্দু সফুর, আলহাজ্ব দিদারুল আলম, আলহাজ্ব নুরুন্নবী, আলহাজ্ব রেজাউল করিম ও আলহাজ্ব নুরুল আবসার।
সভায় ডায়মন্ড প্রবাসী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্বাস উদ্দিন চট্টগ্রাম চকবাজার ডায়মন্ড প্রবাসী টাওয়ারের বিভিন্ন প্রজেক্টের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন- বর্তমানে ১৪ তলা ডায়মন্ড প্রবাসী টাওয়ারের কাজ ৯৫% সমাপ্ত হয়েছে। সুলভ মুল্যে দোকান ও ফ্ল্যাট বিক্রয় চলছে। টেকসই, মান সম্মত ও আধুনিক ডিজাইনে যাবতীয় কাজ করা হয়েছে। সুতরাং প্রবাসীদের নিরাপদ ও লাভবান বিনিয়োগ করতে দোকান ও ফ্ল্যাট নেওয়ার আহবান জানান তিনি।
পরিশেষে চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফারুক ও ডিএমডি আলহাজ্ব দিদার ইসলাম এর সুস্থতা কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মোহাম্মদ কামাল উদ্দিন।