• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।গত শনিবার (৩১ অক্টোবর ২০২৬) তিনি থানা পরিদর্শন করেন। এ সময় থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন চাহিদা, সমস্যা ও অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পুলিশ সুপার বলেন, থানা ও সার্কেল অফিসকে সেবামুখী প্রতিষ্ঠান এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে পুলিশ সদস্যদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালন করতে হবে।
এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্টার পর্যালোচনা করেন। এ ছাড়া থানার মালখানা, হাজতখানা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মামলার অগ্রগতি, সেবার মান এবং সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল এবং কোতোয়ালী মডেল থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd