ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
জামালপুর জেলা পুলিশের অফিসার ও ফোর্সের অংশগ্রহণে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় জামালপুর পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ কিট প্যারেড অনুষ্ঠিত হয়।
কিট প্যারেডে অভিবাদন গ্রহণ ও পুলিশের সদস্যদের কিট পরিদর্শন করেন জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন, পুলিশ লাইন্সের আরআই মো. শওকত আলী, আরওআই মো. নজরুল ইসলাম এবং ওসি সি-স্টোর/ডি-স্টোর, জামালপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।
জামালপুর জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।