• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সৌদি আরব থেকে আড়াই মাস পর ফিরলো কটিয়াদীতে রুবেলের মরদেহ জগন্নাথপুর সংবাদ কৃতিত্বের স্বাক্ষর রাখল সাঈদা রাইছা লাবীবা, এইচএসসিতে জিপিএ-৫ অর্জন বিশ্বনাথে সাংবাদিকের ওপর হামলা: আহত ৫, থানায় অভিযোগ পাটগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বুড়িমারী স্থল বন্দরে আমদানি ও রপ্তানিকারক এসোসিয়েশনের মতবিনিময় সভা সংসার সামলিয়ে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন গৃহিণী রীতি খাতুন সিংগাইরে হস্ত ও কুটির শিল্পপণ্য মেলা পরিদর্শন করলেন ডিসি পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড ২৫ অসহায় পরিবারের দায়িত্ব নিয়ে আশরাফ রাজিয়া ফাউন্ডেশনের শুভ সুচনা

জগন্নাথপুর সংবাদ

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

জগন্নাথপুরে অতর্কিত হামলায় ব্যবসায়ী আহত

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় এক নিরীহ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানাগেছে, ২৯ অক্টোবর সন্ধ্যায় জগন্নাথপুর বাজারের রানীগঞ্জ রোড এলাকায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় গুরুতর আহত হন জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মৃত মরম উল্লার ছেলে রুবেল মিয়া (৩৫)। এ সময় স্থানীয়রা আহতকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন। এ ঘটনায় আহত রুবেল মিয়া বাদী হয়ে পৌর এলাকার পূর্ব ভবানীপুর গ্রামের আবদুল কাইয়ূমের ছেলে সুমন মিয়া, দুলন মিয়া, মমিনপুর গ্রামের বজলু মিয়া, রমাপতিপুর গ্রামের অজুদ মিয়া, আলখানারপাড় গ্রামের রিপন মিয়া, ভবানীপুর গ্রামের মোস্তাকিম মিয়াসহ ৬ জনকে বিবাদী করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। আহত রুবেল মিয়া অভিযোগে উল্লেখ করেন তাকে মারপিট করে নগদ টাকাও ছিনিয়ে নেয়া হয়।

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর পৌর এলাকার বাদাউরা গ্রামে।
স্থানীয়রা জানান, ৩০ অক্টোবর রাত ৮ টার দিকে জগন্নাথপুর বাজারের রানীগঞ্জ রোড এলাকায় তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে রাত ১২ টার দিকে উভয় পক্ষ বাড়িতে গিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে বকুল দাস, হৃদয় দাস, বীরেন্দ্র দাস, পরিতোষ দাসহ উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

জগন্নাথপুরে এইচএসসি পরীক্ষার ফলাফল অপ্রত্যাশিত

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের এইচএসসি পরীক্ষায় জগন্নাথপুর উপজেলার ১২টি কলেজ থেকে ১৬৪৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে মাত্র ৭৭৪ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৪৭.০৫। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩টি। উপজেলার ৭টি মাদ্রাসা থেকে ৩০২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ন হয়েছেন ১৫৪ জন। পাসের হার ৫০.৯৯। তবে কোন জিপিএ ৫ নেই। জগন্নাথপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় জানান, এমন ফলাফল প্রত্যাশিত ছিল না। আগামীতে আরো ভালো ফলাফল অর্জন করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd