• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ময়মনসিংহে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ আদিতমারীতে ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী সাবেক সেনা সদস্যের মৃত্যু, আহত ১ পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মুশতাক আহমদের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পুনরায় ডিলারশিপ দেওয়ায় বাতিল চেয়ে অভিযোগ খুলনায় ব্যাটারিচালিত রিকশার পুরোনো লাইসেন্স নবায়ন ও বৈধতার দাবি মালিক সমিতির জলমায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ খুলনায় প্রকাশ্য দিবালোকে ড্রেনের গ্রিল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: কীটনাশক বিক্রেতাসহ ৩ জন গ্রেপ্তার

ময়মনসিংহে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
নজরুল বর্ষ উপলক্ষে ময়মনসিংহে জেলা পর্যায়ে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে নতুন প্রজন্মের মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীত বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। তাঁর সাম্য, মানবতা, সম্প্রীতি ও প্রতিবাদী চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ আয়োজনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সৃষ্টিশীলতার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd