হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ’—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ময়মনসিংহ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো, সাইফুর রহমান। এ সময় ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে হাবীবা মীরা গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
কর্মসূচিতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।