• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাদকবিরোধী অভিযানে যশোরে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ অসহায় সীমার পাশে আলো মিডিয়া গ্রুপ, সেলাই মেশিন উপহার দিলেন সাংবাদিক ছানু সাইয়েদ আবদুল্লাহর হস্তক্ষেপে সাঁথিয়ায় ভাতা কার্ড পেলেন দুই প্রতিবন্ধী ব্যক্তি কুরুচিপূর্ণ পোস্টের আড়ালে ‘ব্ল্যাকমেইল’, ঠাকুরগাঁও আপডেট পেইজের মূল অ্যাডমিন শাওন ডিবির জালে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে- এমপি তাহসিনা রুশদীর লুনা সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক পাবনার ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সিংড়ায় শুকাশ ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ রাজু আহমেদ, আলোচনায় উন্নয়ন-জনসম্পৃক্ততা

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম উন্নয়নে বটিয়াঘাটায় সমন্বয় সভা ও ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত

Reporter Name / ১৫৯ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ মাহফুজুর রহমান, বিশেষ প্রতিনিধি খুলনা

 

খুলনার বটিয়াঘাটা উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন-এর উদ্যোগে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বিষয়ক এক সমন্বয় সভা ও ক্লাস্টার ট্রেনিং মঙ্গলবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলার সম্মানিত কেয়ারটেকার শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা সুপারভাইজার মোঃ এরশাদুল গনি,মাস্টার টেইনার মোঃ কামরুল ইসলাম,মডেল কেয়ারটেকার মোঃ মুজিবুর রহমান, সাধারণ কেয়ারটেকার হাফেজ মাওলানা মোঃ হেলাল উদ্দিন, এবং মোঃ হুমায়ুন কবির খান। এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদ ভিত্তিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।সভায় প্রধান অতিথির বক্তব্যে সুপারভাইজার মোঃ এরশাদ গনি বলেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার মান আরও উন্নত করতে হবে। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলাকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ, আমরা তা পারব শিক্ষক-শিক্ষিকাদের সক্রিয় অংশগ্রহণ এবং দিকনির্দেশনার মাধ্যমেই তা সম্ভব।তিনি আরও বলেন শুধু ধর্মীয় শিক্ষাই নয়, নৈতিকতা, দেশপ্রেম এবং সামাজিক সচেতনতার উন্নয়নেও এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের শিশুদের ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে এই শিক্ষাকে আরো বিস্তৃত ও কার্যকর করতে হবে।”
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকারা তাদের অভিজ্ঞতা ও সমস্যা তুলে ধরেন এবং সমাধান বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার জন্য নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা ও প্রসারের উপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে সবাই মিলে একটি অঙ্গীকার করেন যে, শিক্ষা কেন্দ্রগুলোর মাধ্যমে সমাজে নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে তারা একসঙ্গে কাজ করে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd