• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ডালিম ও তার দুই সহযোগী গ্রেফতার কবিতাঃ আদভিকার শুভ জন্মদিন মোঃ জাবেদুল ইসলাম এর দুটি কবিতা রানীগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট রেজাউল হকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হিলিতে যৌথ অভিযানে মাদক-অস্ত্র উদ্ধার, আটক-১ নেত্রকোনায় ১১ কোটির বর্জ্য শোধনাগার এখন ময়লার ভাগাড়, পরিদর্শনে এমপি পাটগ্রামে ভারতীয় ষাঁড় আটক, ডিমলায় ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ জাবেদুল ইসলাম এর দুটি কবিতা

Reporter Name / ১৩ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

রফিকুল ভাই আর নেই বেঁচে

রফিকুল ভাই আর নেই বেঁচে,
আর হবে না দেখা।
স্মৃতি হয়ে থাকবে হৃদয়ে,
রফিকুল ভাইয়ের লেখা।

দিনের আলোয় রাতের তারায়,
খুঁজবে তারে রোজ।
নীরব ঘরে কেউ নিবে না,
আজকে তাঁহার খোঁজ।

যে পথে আজ হেঁটে গেলেন,
ফিরবে না আর তিনি।
তাঁর গুণের গভীর কদর,
আমরা সবাই চিনি।

বুকের মাঝে জমবে ব্যাথা,
নয়ন ভরা জল।
স্মৃতির পাতায় অম্লান রবে,
তাঁর কথা সব বল।

শূন্য খাঁচায় পাখি যেমন,
উড়াল দেয় একা।
বইয়ের পাতায় রইলো পড়ে,
রফিকুল ভাইয়ের লেখা।

মানুষের হুঁশ- জ্ঞান

মানুষ যদি মৃত্যু কালটা,
জানতো একটু ভাই।
অহংকার দাম্ভিকতায়,
বাঁচা বড় হতো দাই।

যদি জানতো হায়াতটা তার,
এতোদিন ধরে বাঁচবে।
অল্প কথায় রেগেমেগে,
তেরে মারতে আসবে।

কখন যাবে ডাক এসে যে,
কেউ তা জানে না।
জানলে মানুষ নিয়মের এই,
শৃঙ্খলা তো মানতো না।

দিনের হিসাব জানা থাকলে,
পাপের পাল্লা হতো ভারী।
করতো মানুষ হিংসা বিদ্বেষ,
নিত্য নতুন বাহাদুরি।

ক্ষণকালের এই জীবনে,
সবাই মোরা মেহমান।
তবুও কেন মিছে মায়ায়,
হারিয়ে ফেলি হুশ- জ্ঞান।

নম্র হয় বাঁচবো তবে,
ছেড়ে মনের অহংকার।
ডাক আসিলে এক নিমিষেই,
হবে যে সব ছারখার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd