• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নীলফামারীর সাবেক শিক্ষক ইউসুফ আলী নিহত সাতকানিয়ায় জায়গা-জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় ইউনুস নামে একজন নিহত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু ২০১৭ সালে সহকারী শিক্ষা কর্মকর্তা, ৯ বছর পর সেই রাণীশংকৈলের ইউএনও গোলাম রব্বানী ডিমলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সভাপতি নির্বাচিত হওয়ায় ধনঞ্জয় রায়কে শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির সিংগাইরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী দুলু নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে তৃণমূলে জনমত গঠনের আহ্বান জানান- আনিসুল হক

Reporter Name / ২০৪ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মহিলা নেতৃবৃন্দের এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেলে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আনিসুল হক।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, “তারেক রহমানের ৩১ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি হলো জনগণের অধিকার পুনরুদ্ধার ও রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের একটি বাস্তব রূপরেখা। নারী সমাজ এখন বিএনপির পুনর্জাগরণের অন্যতম শক্তি, তাই ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টি করতে হবে।”

তিনি আরও বলেন, “এই দেশের মানুষ পরিবর্তন চায়, সুশাসন চায়। সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি— তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে।”

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

One response to “রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে তৃণমূলে জনমত গঠনের আহ্বান জানান- আনিসুল হক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd