• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গোয়াইনঘাটে রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, এলজিইডি অফিসে তালা রানীগঞ্জ দূরন্ত ক্লাব’-এর ফাউন্ডার কমিটির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন ডিমলা সীমান্তে মাদক সেবনের সরঞ্জামসহ যুবক আটক, উদ্ধার মোবাইল ও নগদ টাকা বড় পরিচয় আমি মানুষ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আজ আন্তর্জাতিক শান্তি দিবস: প্রকৃতি রক্ষায় বিনিয়োগও শান্তির বিনিয়োগ নেত্রকোনায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ কবিতা: দোষ দিবে কারে জননেতা খোকন চৌধুরীকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না- এসএম সাইমুন

সংগ্রাম ও সফলতার ২৫’বছরে এসডিএস

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে নির্ভরতা ও আস্থার প্রতীক হিসেবে গ্রামীণ জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল ডেভলপমেন্ট সার্ভিস (এসডিএস)। প্রতিষ্ঠার পর থেকেই কঠোর পরিশ্রম, সংগ্রাম ও সফলতার সাথে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সংগঠনটির কর্মকর্তা-কর্মচারীগণ।

এরই ধারাবাহিকতায় সংগঠনের গৌরবময় পথচলার ২৫’বছর পূর্তি উপলক্ষে পরিচালনা কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার পাঁচবিবি পৌরসভার লতীহাটিতে অবস্থিত এসডিএস এনজিও’র নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালনা কমিটির সভাপতি আলী আহসান আল মাসুম চৌধুরী। সভায় বক্তারা বলেন, ২৫ বছরের এই দীর্ঘ পথচলা কঠোর পরিশ্রম, সততা, সংগ্রাম ও সফলতায় ভরা। আগামী দিনে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে আরও দায়িত্বশীলতার সাথে কাজ করে সংগঠনের উন্নয়ন, মান ও মর্যাদা বৃদ্ধিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সুভাষচন্দ্র সরকার, সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক আয়েশা আক্তার, অর্থ সম্পাদক মোঃ শামসুল আলম, নির্বাহী সদস্য প্রভাষক মোঃ রফিকুল ইসলাম চৌধুরী শাহিন, মোছাঃ কুলসুম নাহার ও মোছাঃ শিউলি আক্তার সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd