• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত শেরপুর সরকারি মহিলা কলেজে সাহিত্যচর্চা ও বইপাঠের প্রাণবন্ত আয়োজন রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর: নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিআইজি ও পুলিশ সুপার খুলনার কয়রায় ১৪৫ কেজি হরিণের মাংস জব্দ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনারে রাষ্ট্রপতিকে স্বাগত নবাগত এসিল্যান্ডের সাথে সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মোর নাম এই নামে হোক, আমি তোমাদেরই লোক’—ঠাকুরগাঁওয়ে আবেগে রাষ্ট্রপতি ​নারায়ণগঞ্জে ট্রাফিক পরিদর্শক আব্দুল করিমের বিদায় ও জিয়াউদ্দীনের যোগদান শিশু শিল্পীদের নিয়ে মোমবাতি প্রজ্জলন এর মাধ্যমে খুলনা আর্ট একাডেমির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সরকারি চালের অবৈধ মজুত! সিংড়ায় রাতের অভিযানে উদ্ধার ৭৩ বস্তা

Reporter Name / ৫১ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

ফয়সাল আহমেদ
সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া বাজারে এক ব্যবসায়ীর গোডাউন থেকে অবৈধভাবে মজুত করে রাখা খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার করা চালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭ হাজার ৩১০ টাকা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাটসিংড়া চাউলপট্টি এলাকায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, সিংড়া বাজারের বিমল কুমার কুন্ডুর ছেলে ব্যবসায়ী বিপ্লব কুমার কুন্ডুর গোডাউনে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুত করে রাখার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোডাউন থেকে ৭৩ বস্তা চাল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা চাল আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি খাদ্য সহায়তার চাল অবৈধভাবে মজুত বা বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd