• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে

সাতকানিয়ায় স্টার লাইনের ধাক্কায় স্কুলছাত্রী আহত: ২ মহাসড়ক অবরোধ, চালক আটক

Reporter Name / ৬৭ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় ‘স্টার লাইন’ পরিবহনের একটি দ্রুতগামী বাসের ধাক্কায় ইষা দাস (১১) নামে এক ষষ্ঠ শ্রেণীর স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। ঘটনার পর উত্তেজিত শিক্ষার্থী ও স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

এতে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ১৫ নম্বর ছদাহা ইউনিয়নের মিঠাদিঘী কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মিঠাদিঘী স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ইষা দাস ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দাস পাড়ার সুনীল দাসের কন্যা এবং উক্ত বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরের খাবার ছুটি শেষে সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ে ফেরার পথে মিঠাদিঘী স্টেশনের ব্রিজ পার হওয়ার সময় কক্সবাজার থেকে ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৯৪৭০) ইষা দাসকে সজোড়ে ধাক্কা দেয়।

এতে সে সড়ক থেকে অন্তত ২০ ফুট দূরে ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। দুর্ঘটনার পর ঘাতক চালক বাস নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় যানজটে আটকে পড়লে স্থানীয় জনতা ধাওয়া করে বাস ও চালককে আটক করে ঘটনাস্থলে ফিরিয়ে আনে।

আহত শিক্ষার্থীর জেঠু স্বপন কান্তি দাস জানান, দুর্ঘটনার পর প্রথমে তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চট্টগ্রাম শহরের গোলপাহাড় মোড় এলাকার রয়েল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পরপরই সহপাঠী ও বিক্ষুব্ধ স্থানীয় জনতা জড়িত বাসটির সামনের ও দু’পাশের গ্লাস ভাঙচুর করে। পরে তারা নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে সড়কের দু’পাশে তীব্র যানজট লেগে শতাধিক যানবাহন আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে সড়ক সচল:
খবর পেয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম স্কুলে আটকা পড়া বাস চালককে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

পরবর্তীতে সাতকানিয়া-লোহাগাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আরিফুল ইসলাম সিদ্দিকী ও স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী মোঠোফোনে আশ্বাস ও সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল ও বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। শিক্ষার্থীদের দাবিসমূহ—দুর্ঘটনাস্থলে স্পিডব্রেকার ও ওভারব্রিজ নির্মাণ, ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার আশ্বাস দিলে
বিকেল ৪টা ৩০ মিনিটে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের যৌথ প্রচেষ্টায় উত্তেজিত শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এবং তাদের দাবি
স্থানীয় সংসদ সদস্য ও সহকারী পুলিশ সুপার
মেনে নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd