• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণার অতিথপুর রেলস্টেশনে পেট্রোল ঢেলে আগুন, ৪১ সেকেন্ডের ভিডিও ভাইরাল ধামইরহাটে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৭টি ভারতীয় গরু ও মোটরসাইকেলসহ ১ জন আটক জামালপুরে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত সিলেটবাসীর জন্য ৩ সুখবর: ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন, সুরমায় নতুন সেতু ও ঢাকা-সিলেট রুটে আসছে নতুন ট্রেন ময়মনসিংহের তিন উপজেলায় মোবাইল কোর্টের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কুড়িগ্রামের মেয়ে রেহানা পারভীন পেলেন আন্তর্জাতিক স্বীকৃতি, ‘আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬’ শেরপুরে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে সহকারী পুলিশ সুপার নজরুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কটিয়াদীতে কৃষি প্রণোদনায় ১৩১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সিংগাইর পৌর যুবদলের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচির উদ্বোধন

Reporter Name / ১৫৮ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

মো. রকিবুল হাসান বিশ্বাস,
সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

মানিকগঞ্জের সিংগাইরে কেন্দ্রীয় যুবদলের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে সপ্তাহ ব্যাপি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে”মারবো ডেঙ্গু গরবো দেশ সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন পুরাতন বাসস্ট্যান্ডের পাশ থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি, মশক নিধনে কীটনাশক স্প্রে ও রাস্তার পাশের জঙ্গল পরিষ্কার ও লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক মো.মঞ্জুরুল আলম বক্তব্যে বলেন, বিএনপির চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এবং কেন্দ্রীয় যুবদলের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সিংগাইরে জনসচেতনতা বৃদ্ধির র‍্যালি, মশক নিধনে কীটনাশক স্প্রে ও রাস্তার পাশের জঙ্গল পরিষ্কার ও লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বক্তারা আরও বলেন, এই মৌসুমে দেশে ডেঙ্গুর পাদুরভাব অনেকাংশে বেড়ে যায়। টানা ৩-৪ দিন স্বচ্ছ পরিষ্কার পানি জমাটবদ্ধ থাকলে সেখানে ডেঙ্গুর লাভা সৃষ্টি হয়। ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, ফুলের টপ এবং জমে থাকা পানিতে ডেঙ্গু মশার জন্ম হয়। আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনারা নিজ নিজ বাড়ির আঙিনা এবং আশপাশ পরিষ্কার রাখবেন এবং অন্যদেরকে পরিষ্কার রাখার জন্য পরামর্শ প্রদান করবেন। এতে উপস্থিত ছিলেন,পৌর যুবদলের আহ্বায়ক কাজী আনোয়ার হোসেন ও সদস্য সচিব মো.সফিকুল ইসলাম জীবন,যুগ্ন আহবায়ক আব্দুর রহমান ও মাহফুজুর রহমান হৃদয়,পৌর যুবদল নেতা আব্দুর রহমান মুন্না,কহিনুর ইসলামসহ বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd