• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুলিশ-পিবিআই তদন্তে ধর্ষণ মামলা বানোয়াট, বাদীকে কারাগারে পাঠালেন ঠাকুরগাঁও আদালত ২৯ সেপ্টম্বর শাহসূফি হযরত হাফেজ জহুরুল হক মোবারকী (রহ.) ওরশ শরীফ আজ মানবতার ফেরিওয়ালা এম গফুর উদ্দিন চৌধূরীর শুভ জন্মদিন বাগমারায় উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সহ গ্রেফতার ৪ রংপুরে গ্রাহক ভোগান্তি: প্রিপেইড মিটারের সংযোগ বাতিল না হলে গণপ্রতিরোধের হুঁশিয়ারি নাগরিক কমিটির যশোরের শার্শায় এক সপ্তাহে শিশুসহ ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে পাঁচবিবিতে পানিশূন্য শিক্ষা প্রতিষ্ঠান জয়পুরহাটে প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক, জনতার হাতে আটক। নিউজ প্রকাশ করলেই সাংবাদিকদের মানহানির মামলা করার হুমকি ডিমলায় বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ দুইজন আটক কেন্দুয়ায় বাল্যবিবাহ, মাদক ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতামূলক সভা

সিংড়া হাতিয়ান্দহ ‘এককভাবে নয়, সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন’ করতে চাই—কায়ছার হায়দার হেলাল

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ফয়সাল আহমেদ, সিংড়া উপজেলা প্রতিনিধি

সামাজিক বিচার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সিংড়ার ৬ নম্বর হাতিয়ান্দহ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ মোঃ কায়ছার হায়দার (হেলাল)। জনগণকে সঙ্গে নিয়ে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে হাতিয়ান্দহ ইউনিয়নকে আরও জনবান্ধব ও উন্নয়নমুখী হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সিংড়ার বড় সাঐল বাজারে ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের পরিকল্পনা ও ভাবনার কথা তুলে ধরেন কায়ছার হায়দার হেলাল। অনুষ্ঠানটির আয়োজন করে সিংড়া স্মার্ট প্রেস ক্লাব (SSPC)।
অনুষ্ঠানে কায়ছার হায়দার হেলাল বলেন, “ইউনিয়নের উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। জনগণকে সঙ্গে নিয়েই উন্নয়নের পরিকল্পনা করতে হবে। জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।”
তিনি বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়—একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন সামাজিক শান্তি, ন্যায়বিচার, কর্মসংস্থান, নাগরিক অধিকার ও জবাবদিহিমূলক নেতৃত্ব। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়া, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং ইউনিয়নের বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বলেন, জনগণের সঙ্গে জনপ্রতিনিধির দূরত্ব কমাতে হবে। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের কথা শুনে সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার পরিকল্পনার কথাও জানান তিনি।
কায়ছার হায়দার হেলাল বলেন, “জনগণ দায়িত্ব দিলে সেই দায়িত্বকে আমানত হিসেবে নিয়ে কাজ করতে চাই। প্রতিশ্রুতি শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা থাকবে।”
‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকরা হাতিয়ান্দহ ইউনিয়নের উন্নয়ন, কর্মসংস্থান, নাগরিক সেবা, যোগাযোগব্যবস্থা, সামাজিক সমস্যা, সুশাসন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একের পর এক প্রশ্ন তুলে ধরেন। প্রার্থী এসব প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শাহ মোঃ কায়ছার হায়দার (হেলাল) চামারী ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তিনি সিংড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ৬ নম্বর হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে সিংড়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য। গত সংসদ নির্বাচন পরিচালনা কমিতেও তিনি কনভেনার/আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, সাধারণ জনগণ, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা ইউনিয়নের উন্নয়ন, শান্তিপূর্ণ পরিবেশ এবং জনসেবামূলক কার্যক্রমকে গুরুত্ব দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের একটি ব্যতিক্রমী উদ্যোগ। এ আয়োজনে সম্ভাব্য প্রার্থীরা সাংবাদিকদের সরাসরি প্রশ্নের মুখোমুখি হয়ে এলাকার সমস্যা, উন্নয়ন ভাবনা, সুশাসন, নাগরিক অধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন। এতে প্রার্থীদের বক্তব্য ও পরিকল্পনা নিয়ে স্থানীয় পর্যায়ে জনআলোচনার সুযোগ তৈরি হচ্ছে।
অনুষ্ঠানে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
স্লোগান— ‘সত্যের পথে সাংবাদিকতার শক্তি’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd