• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভালোবাসা, বিশ্বাস ও ত্যাগের ১২ বছর পেরিয়ে ১৩তম বছরে নুর ইসলাম মৃধা দম্পতি অণুগল্প: সঠিক ঠিকানা নাগেশ্বরীতে একই দিনে দুই বীর মুক্তিযোদ্ধার পরলোকগমন, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কোর্টে হাজিরা দিয়ে ফেরার পথে কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তরার বিরামপুরে অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে বিশেষ অনুদান, সেলাই মেশিন ও চেক বিতরণ নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবা উদ্ধার, শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ২৮ নীলফামারীতে জামায়াতে ইসলামীর শহর শাখার উদ্যোগে উলামা সমাবেশ অনুষ্ঠিত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নীলফামারীর সাবেক শিক্ষক ইউসুফ আলী নিহত সাতকানিয়ায় জায়গা-জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় ইউনুস নামে একজন নিহত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

হলি চাইল্ড কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের ১০ম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ১৬২ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:

হলি চাইল্ড কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১০ম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। মঙ্গলবার দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাড়ার গাও আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ
সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরুপ রায়,
পাড়ারগাও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আলী আছগর,অত্র বিদ্যালয়ের সাধারণ সম্পাদক
জামাল উদ্দিন বেলাল, পরিচালক ইয়াহদি সারোয়ার লিমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি রুবেল আহমদ ভূইয়া, শিক্ষক আশিক আলীর পরিচালনায়
উদ্বোধনী বক্তব্যে প্রধান শিক্ষক মতিউর রহমান বিপ্লব বলেন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশিক আলী, সহকারী শিক্ষিকা, সুনা রানি সরকার, লক্ষী রানী দেব, বুশরা সিদ্দিকা, শামীমা বেগম, সুমি রানী দেব, হানিফা রহমান তান্নি, ঝুমি আক্তার, ইমা বেগম, ও খালেদা বেগম৷

ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, লং জাম্প, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য, আবৃত্তি ও নাটিকা পরিবেশন করে শিক্ষার্থীরা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd